ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০১৯-২০২০ প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ১২ নভেম্বর এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে পাস করেছে ৪৬৪ জন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানেঃ

অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে এখানে ক্লিক করুন

এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মোট ১ হাজার ৮শ ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে মোট ৪৬৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে ২৪০ জনকে মেধাতালিকায় এবং বাকি ২২৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় পাসের উপর ভিত্তি করে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ৩টি বিভাগে মোট ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেন ২ হাজার ২৩২জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *