counter

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ প্রকাশ হয়েছে। যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলেন, তারা এখন এসএসসি খাতা চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৬ দেখতে পারবেন। ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, সিলেট, দিনাজপুর, কুমিল্লা, ময়মনসিংহসহ সব শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণ ফলাফল PDF আকারে প্রকাশ করা হয়েছে।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডের SSC Vocational Rescrutiny Result 2026-এর তথ্যও এই পোস্টে পাওয়া যাবে।

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তাদের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকায় যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, তাদের রোল নম্বর ও সংশোধিত ফলাফল উল্লেখ করা হয়েছে।

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ সাধারণত PDF তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়। তাই নিজের ফলাফল জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের PDF ফাইল ডাউনলোড করে রোল নম্বর দিয়ে খুঁজতে হবে।

বিষয়তথ্য
ফলাফলের নামএসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬
পরীক্ষাএসএসসি পরীক্ষা ২০২৬
ফলাফল প্রকাশ১০ সেপ্টেম্বর ২০২৬
ফলাফল পদ্ধতিঅনলাইন ও PDF
বোর্ডসকল শিক্ষা বোর্ড
পুনঃনিরীক্ষণSSC Board Challenge 2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল ফলাফল ১০ আগস্ট ২০২৬ প্রকাশ করা হয়েছিল। এরপর ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৬ ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে।

এসএসসি খাতা চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৬ কবে প্রকাশ হয়েছে?

এসএসসি খাতা চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৬ বা SSC Recheck Result 2026 ১০ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল ও প্রয়োজনীয় নোটিশ প্রকাশ করছে।

যেসব শিক্ষার্থীর ফলাফল পুনঃনিরীক্ষণের পর পরিবর্তন হয়েছে, তাদের রোল নম্বর সাধারণত প্রকাশিত তালিকায় পাওয়া যাবে। আর PDF তালিকায় রোল নম্বর না থাকলে ধরে নিতে হবে যে পুনঃনিরীক্ষণের পর ফলাফলে পরিবর্তন আসেনি।

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ SMS-এ দেখার নিয়ম

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল জানার জন্য শিক্ষার্থীকে নতুন করে SMS পাঠাতে হয় না।

পুনঃনিরীক্ষণের সময় যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করা হয়েছিল, ফলাফলে পরিবর্তন হলে সংশ্লিষ্ট নম্বরে SMS পাঠানো হতে পারে। তবে সবার কাছে SMS আসবে এমন নয়। যাদের ফলাফলে পরিবর্তন হয়নি, তাদের ক্ষেত্রে SMS না-ও আসতে পারে।

তাই SMS-এর জন্য অপেক্ষা না করে শিক্ষা বোর্ডের প্রকাশিত এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ PDF দেখে নেওয়াই সবচেয়ে ভালো উপায়।

অনলাইনে এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ দেখার নিয়ম

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ দেখার সবচেয়ে সহজ উপায় হলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করা।

প্রকাশিত PDF ফাইলে সাধারণত পরিবর্তিত ফলাফল পাওয়া শিক্ষার্থীদের রোল নম্বর দেওয়া থাকে। তাই PDF ডাউনলোড করার পর নিজের রোল নম্বর দিয়ে সার্চ করলেই ফলাফল সম্পর্কে জানা যাবে।

নিচে বিভিন্ন শিক্ষা বোর্ডের SSC Board Challenge Result 2026 PDF দেখার লিংক দেওয়া হলো।

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ PDF ডাউনলোড

কুমিল্লা বোর্ড

ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে।

কুমিল্লা বোর্ডের এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
কুমিল্লা শিক্ষা বোর্ড

বরিশাল বোর্ড

বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর জেলার শিক্ষার্থীরা বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে।

বরিশাল বোর্ডের এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
বরিশাল শিক্ষা বোর্ড

সিলেট বোর্ড

হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার শিক্ষার্থীরা সিলেট শিক্ষা বোর্ডের অধীনে।

সিলেট বোর্ডের এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
সিলেট শিক্ষা বোর্ড

চট্টগ্রাম বোর্ড

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে।

চট্টগ্রাম বোর্ডের এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

মাদ্রাসা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তারা দাখিল পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ দেখতে পারবেন।

দাখিল পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

ঢাকা বোর্ড

ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে।

ঢাকা বোর্ডের এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
ঢাকা শিক্ষা বোর্ড

দিনাজপুর বোর্ড

রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে।

দিনাজপুর বোর্ডের এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
দিনাজপুর শিক্ষা বোর্ড

রাজশাহী বোর্ড

বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে।

রাজশাহী বোর্ডের এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
রাজশাহী শিক্ষা বোর্ড

যশোর বোর্ড

কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের অধীনে।

যশোর বোর্ডের এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
যশোর শিক্ষা বোর্ড

ময়মনসিংহ বোর্ড

ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার শিক্ষার্থীরা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে।

ময়মনসিংহ বোর্ডের এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬:
ময়মনসিংহ শিক্ষা বোর্ড

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ২০২৬ সালের এসএসসি/সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ রয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড

এসএসসি ভোকেশনাল বা কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের SSC Vocational Rescrutiny Result 2026 সংশ্লিষ্ট বোর্ডের নোটিশের মাধ্যমে পাওয়া যাবে।

কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ কীভাবে দেখবেন?

PDF থেকে এসএসসি খাতা চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৬ দেখতে নিচের নিয়ম অনুসরণ করুন:

১. প্রথমে আপনার শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণ ফলাফলের PDF ডাউনলোড করুন।

২. PDF ফাইলটি মোবাইল বা কম্পিউটারে ওপেন করুন।

৩. কম্পিউটারে কিবোর্ড থেকে Ctrl + F চাপুন।

৪. সার্চ বক্সে আপনার SSC Roll Number লিখুন।

৫. Enter চাপুন।

৬. আপনার রোল নম্বর পাওয়া গেলে বুঝতে হবে পুনঃনিরীক্ষণের পর ফলাফলে পরিবর্তন এসেছে।

৭. রোল নম্বর না পাওয়া গেলে প্রকাশিত তালিকা অনুযায়ী আপনার ফলাফলে পরিবর্তন হয়নি।

অর্থাৎ, SSC Rescrutiny Result 2026 PDF-এ নিজের রোল নম্বর খুঁজে পাওয়াই ফলাফল পরিবর্তনের সবচেয়ে সহজ নির্দেশক।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জের পর ফলাফল

অনেক শিক্ষার্থী SSC Result 2026 After Board Challenge লিখে ফলাফল খুঁজছেন। মূলত এটিই এসএসসি পুনঃনিরীক্ষণের পর প্রকাশিত ফলাফল।

যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তাদের ফলাফলে পরিবর্তন হলে সংশোধিত ফলাফল পরবর্তীতে কার্যকর হবে। তাই পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা বোর্ডের প্রকাশিত PDF তালিকা দেখে নেওয়া উচিত।

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ নিয়ে গুরুত্বপূর্ণ কথা

  • পুনঃনিরীক্ষণের ফলাফল ১০ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশ করা হয়েছে।

  • ফলাফল বোর্ডভেদে PDF বা নোটিশের মাধ্যমে পাওয়া যেতে পারে।

  • সব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে না।

  • PDF তালিকায় রোল নম্বর থাকলে সংশোধিত ফলাফল পাওয়া যাবে।

  • রোল নম্বর না থাকলে ফলাফল পরিবর্তন হয়নি বলে ধরে নেওয়া যায়।

  • আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে ফল পরিবর্তনের ক্ষেত্রে SMS আসতে পারে।

  • ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফলাফলও সংশ্লিষ্ট বোর্ডের মাধ্যমে জানা যাবে।

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ – শেষ কথা

এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৬ প্রকাশের পর এখন যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল যাচাই করা। PDF ফাইল ডাউনলোড করে রোল নম্বর দিয়ে সার্চ করলেই খুব সহজে জানা যাবে ফলাফলে কোনো পরিবর্তন এসেছে কি না।

আপনার রোল নম্বর যদি পুনঃনিরীক্ষণের ফলাফলের তালিকায় থাকে, তাহলে সংশোধিত ফলাফল অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আর তালিকায় রোল নম্বর না থাকলে আগের ফলাফলই বহাল থাকবে।

সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *