একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ে অনলাইনে ভর্তি আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য

২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন, ভর্তি ফলাফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময়সূচি প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে ২০২১-২২ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে Online এর মাধ্যমে ভর্তির জন্য পুনরায় সর্বশেষ  ৪র্থ ধাপে আবেদন করার সুযোগ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে একাদশ শ্রেণিতে ৪র্থ পর্যায়ে অনলাইনে আবেদন শুরু হবে ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে এবং গ্রহণ করা হবে ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ (রাত ৮:০০ টা পর্যন্ত)।

সর্বশেষ ৪র্থ ধাপে Online এর মাধ্যমে যেসকল শিক্ষার্থী আবেদন করতে পারবে:

৪র্থ ধাপে Online এর মাধ্যমে ভর্তির জন্য নিম্নোক্ত সময় সূচি অনুসরণ করতে হবে

  • ৪র্থ (সর্বশেষ) পর্যায়ে আবেদন গ্রহণ: ২৬/০২/২০২২ থেকে ২৭/০২/২০২২ তারিখ (রাত ৮:০০ টা) পর্যন্ত
  • ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের যাচাই বাছাই: ২৮/০২/২০২২ 
  • ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের ফল প্রকাশ: ০১/০৩/২০২২ তারিখ ( রাত ৮:০০ টায়)
  • ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ও কলেজে ভর্তি: ০২/০২/২০২২ তারিখ থেকে ০৩/০৩/২০২২ তারিখ পর্যন্ত।

আবেদন করুন ও ভর্তির নীতিমালা দেখুন এখানে

 

উল্লেখ্য, “২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২১ “ অনুসরণপূর্ক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *