counter

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০২৬: বিজ্ঞপ্তি, সময়সূচি ও ফি

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০২৬ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে ৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময়সীমা, পরীক্ষার ফি, আবেদনের যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম ২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ ও ডাউনলোড করতে পারবেন। কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়নের সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।

অন্যদিকে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার নির্ধারিত ফি জমা দেওয়ার জন্য Pay Slip সংগ্রহ করা যাবে ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪টা পর্যন্ত।

যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য ফরম পূরণের নিয়ম, যোগ্যতা, পরীক্ষার ফি ও সময়সূচি জানা অত্যন্ত জরুরি। তাই অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০২৬ সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

অনার্স ৪র্থ বর্ষ ফরম পূরণ ২০২৬: এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়বিস্তারিত তথ্য
বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষার নামঅনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা
পরীক্ষার বছর২০২৫
বিজ্ঞপ্তির ধরনসংশোধিত বিজ্ঞপ্তি
স্মারক নম্বর৫৬০৩
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ৩ নভেম্বর ২০২৬
অনলাইন ফরম পূরণ শুরু২ নভেম্বর ২০২৬
ফরম পূরণের শেষ তারিখ২৪ নভেম্বর ২০২৬
কলেজ কর্তৃক নিশ্চয়ন২৫–২৮ নভেম্বর ২০২৬
Pay Slip সংগ্রহ ও ফি জমা২৯–৩০ নভেম্বর ২০২৬
Pay Slip সংগ্রহের শেষ সময়৩০ নভেম্বর, বিকাল ৪টা
আবেদন পদ্ধতিঅনলাইন (EMS)
ফি জমার মাধ্যমসোনালী সেবা

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০২৬ কবে শুরু ও শেষ হবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম ২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের EMS ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন ফরম পূরণ ও ডাউনলোডের শেষ তারিখ ২৪ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে ফরম প্রিন্ট করতে হবে এবং প্রয়োজনীয় ফিসহ সংশ্লিষ্ট কলেজের বিভাগে জমা দিতে হবে।

শিক্ষার্থীদের আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করতে হবে ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম পূরণ, কলেজ কর্তৃক নিশ্চয়ন এবং ফি জমা দেওয়ার সময়সূচি নিচে দেওয়া হলো।

কার্যক্রমনির্ধারিত তারিখ
অনলাইনে আবেদন ফরম পূরণ ও ডাউনলোড২–২৪ নভেম্বর ২০২৬
কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন২৫–২৮ নভেম্বর ২০২৬
Pay Slip সংগ্রহ শুরু২৯ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
সোনালী সেবার মাধ্যমে ফি জমা২৯–৩০ নভেম্বর ২০২৬
Pay Slip সংগ্রহের শেষ সময়৩০ নভেম্বর ২০২৬, বিকাল ৪টা

বিশেষ নির্দেশনা: শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করার সময়সীমা এবং কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়নের সময়সীমা আলাদা। তাই শুধু আবেদন ফরম পূরণ করলেই হবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম কলেজে জমা দিয়ে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ফি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বিজ্ঞপ্তিতে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার জন্য বিভিন্ন খাতে ফি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীর বিষয়, কোর্স সংখ্যা এবং পরীক্ষার ধরন অনুযায়ী মোট ফি ভিন্ন হতে পারে।

নির্ধারিত ফি-এর তালিকা নিচে দেওয়া হলো।

ক্রমিকফি-এর বিবরণনির্ধারিত ফি
১তত্ত্বীয় পরীক্ষার ফি (প্রতি পূর্ণ পত্র)৩০০ টাকা
২তত্ত্বীয় পরীক্ষার ফি (প্রতি অর্ধ পত্র)২৫০ টাকা
৩ব্যবহারিক পরীক্ষার ফি (প্রতি পত্র/কোর্স)৩০০ টাকা
৪মৌখিক পরীক্ষার ফি (প্রতি পরীক্ষার্থী)৩২৫ টাকা
৫ইনকোর্স পরীক্ষার ফি (প্রতি পরীক্ষার্থী)৪৫০ টাকা
৬মনোবিজ্ঞান ও সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার রিসার্চ/প্রজেক্ট ফি১,৩০০ টাকা
৭অনিয়মিত ও মানোন্নয়ন ফি৬০০ টাকা
৮সাময়িক সনদ ফি৫০০ টাকা
৯একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি৫০০ টাকা
১০তত্ত্বীয় পরীক্ষার কেন্দ্র ফি (প্রতি পরীক্ষার্থী)৪৫০ টাকা
১১ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র ফি (প্রতি পরীক্ষার্থী, প্রতি কোর্স)১৭৫ টাকা
১২সমাজকর্ম এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের মাঠকর্ম ফি১,৩০০ টাকা

সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি সংক্রান্ত বিশেষ নির্দেশনা:

সাময়িক সনদ ফি ৫০০ টাকা এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা। অর্থাৎ উভয় খাতে মোট ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে যেসব অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী পূর্বে ফরম পূরণ করেছেন, তাদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না।

ইনকোর্স পরীক্ষার ফি

প্রতি পরীক্ষার্থীর ইনকোর্স পরীক্ষার জন্য মোট ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে ১৫০ টাকা।

  • কলেজ ফান্ডে জমা হবে ৩০০ টাকা।

তত্ত্বীয় পরীক্ষার কেন্দ্র ফি

প্রতি পরীক্ষার্থীর জন্য তত্ত্বীয় পরীক্ষার কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • কলেজের অংশ ১৫০ টাকা।

  • পরীক্ষা কেন্দ্রের অংশ ৩০০ টাকা।

ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র ফি

ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থী ও প্রতি কোর্সের জন্য ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অর্থ কলেজ ফান্ডে জমা হবে।

মনোবিজ্ঞান ও সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার ফি

মনোবিজ্ঞান ও সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার রিসার্চ/প্রজেক্ট ফি প্রতি পরীক্ষার্থীর জন্য ১,৩০০ টাকা।

  • বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে ২০০ টাকা।

  • কলেজের বিভাগীয় ফান্ডে জমা হবে ১,১০০ টাকা।

সমাজকর্ম এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের মাঠকর্ম ফি

সমাজকর্ম এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের মাঠকর্ম ফি প্রতি পরীক্ষার্থীর জন্য ১,৩০০ টাকা।

  • বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে ২০০ টাকা।

  • কলেজের বিভাগীয় ফান্ডে জমা হবে ১,১০০ টাকা।

উল্লেখ্য, প্রত্যেক শিক্ষার্থীর মোট ফি তার বিষয়, কোর্স সংখ্যা ও পরীক্ষার ধরন অনুযায়ী নির্ধারিত হবে। তাই ফরম পূরণের সময় EMS-এ প্রদর্শিত মোট ফি যাচাই করে নিতে হবে।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বিজ্ঞপ্তিতে নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন এবং বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা উল্লেখ করা হয়েছে।

১. নিয়মিত পরীক্ষার্থী

২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়েছেন, তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

২. অনিয়মিত পরীক্ষার্থী

২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক কোর্সে F গ্রেড পেয়েছেন অথবা অনুপস্থিত ছিলেন, তারা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট কোর্সগুলোতে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

৩. মানোন্নয়ন পরীক্ষার্থী

যেসব শিক্ষার্থী ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে C+, C এবং D গ্রেড পেয়েছেন, তারা ন্যূনতম দুটি পত্রে CGPA উন্নয়নের জন্য ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

৪. বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণ

২০১৫-২০১৬, ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

এ ক্ষেত্রে এক বা একাধিক কোর্সে F গ্রেডের জন্য সর্বসাকুল্যে ৫,০০০ টাকা বিশেষ ফি এবং অন্যান্য প্রযোজ্য ফি প্রদান করতে হবে।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তাই পরীক্ষার্থীদের নিজ নিজ বিভাগের নির্ধারিত সিলেবাস ও পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের EMS সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। শিক্ষার্থীরা নিজেরা অথবা কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আবেদন সম্পন্ন করতে পারবেন।

ফরম পূরণের নিয়মগুলো ধাপে ধাপে নিচে দেওয়া হলো।

ধাপ ১: EMS ওয়েবসাইটে প্রবেশ করুন

প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত EMS ওয়েবসাইটের স্টুডেন্ট লগইন পেজে প্রবেশ করুন।

লিংক: https://ems.nu.ac.bd/student-login

ধাপ ২: রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করুন

নিজের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন।

ধাপ ৩: বিষয় কোড ও ফি যাচাই করুন

আবেদন করার সময় নিজের বিষয় এবং বিষয় কোড সঠিকভাবে নির্বাচন করতে হবে। অনলাইনে প্রদর্শিত বিষয় কোড ও নির্ধারিত ফি ভালোভাবে যাচাই করুন। বিষয় কোড ভুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ধাপ ৪: আবেদন ফরম ডাউনলোড ও প্রিন্ট করুন

অনলাইনে আবেদন সম্পন্ন হলে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা ফরমে পরীক্ষার্থীর বিষয় কোড ও নির্ধারিত ফি উল্লেখ থাকবে।

ধাপ ৫: ছবি সংযুক্ত করে কলেজে জমা দিন

প্রত্যেক পরীক্ষার্থীকে সদ্য তোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি প্রস্তুত রাখতে হবে।

এর মধ্যে এক কপি অনলাইনে প্রিন্ট করা আবেদন ফরমের নির্ধারিত স্থানে আইকা আঠা দিয়ে সংযুক্ত করতে হবে। অন্য এক কপি ছবি সংশ্লিষ্ট কলেজের বিভাগে সংরক্ষণের জন্য জমা দিতে হবে।

ধাপ ৬: কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন

প্রিন্ট করা আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন নিশ্চয়ন করবে।

ধাপ ৭: পরীক্ষার ফি জমা দিন

কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন সম্পন্ন হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ Pay Slip ডাউনলোড করবে। এরপর সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফি জমা দেওয়ার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

ফি জমা দেওয়ার প্রক্রিয়া:

১. সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ EMS ওয়েবসাইটে College Login করে Pay Slip ডাউনলোড করবে।

২. Pay Slip-এ উল্লেখিত হিসাব নম্বর ও নির্ধারিত টাকার পরিমাণ যাচাই করতে হবে।

৩. Pay Slip অনুযায়ী নির্ধারিত টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

৪. টাকা জমা দেওয়ার পর ব্যাংক থেকে রসিদ সংগ্রহ করতে হবে।

Pay Slip সংগ্রহের সময়সীমা:

২৯ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪টা পর্যন্ত Pay Slip সংগ্রহের লিংক সক্রিয় থাকবে। নির্ধারিত সময়ের পর Pay Slip ডাউনলোড বা টাকা জমা দেওয়া যাবে না।

গুরুত্বপূর্ণ: জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি কোনো পরীক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফি সংগ্রহ করে না। অনলাইনে ফরম পূরণ করার পর অবশ্যই সংশ্লিষ্ট কলেজকে অবহিত করতে হবে।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণে গুরুত্বপূর্ণ নির্দেশনা

ফরম পূরণের সময় শিক্ষার্থীদের নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে।

  • অনলাইনে ফরম পূরণের শেষ তারিখ ২৪ নভেম্বর ২০২৬।

  • কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়নের শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৬।

  • ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি না থাকলে পরীক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে না।

  • আবেদন ফরমে কোনো ভুল থাকলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফরম Cancel করে পুনরায় আবেদন ফরম Download করতে হবে।

  • আবেদন ফরমে বিষয় কোড ও অন্যান্য তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে।

  • প্রত্যেক পরীক্ষার্থীকে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

  • কলেজ কর্তৃক অনলাইনে আবেদন নিশ্চয়ন সম্পন্ন হলে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ইস্যু করা হবে।

  • পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।

  • পরীক্ষার সময়সূচি যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • পরীক্ষার্থীদের কলেজ ও বিষয়ভিত্তিক তালিকা প্রবেশপত্র ইস্যুর আগে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো সংশোধনী থাকলে প্রবেশপত্র ইস্যুর আগেই সংশোধন করতে হবে।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন ২০২৬ কবে প্রকাশ হবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সংশোধিত ফরম পূরণ বিজ্ঞপ্তিতে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার বিস্তারিত রুটিন বা সময়সূচি প্রকাশ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট কলেজ ও পরীক্ষা কেন্দ্রগুলোতে পাঠানো হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তাই অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন ২০২৬ প্রকাশের জন্য শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। রুটিন প্রকাশ হলে লেখাপড়া বিডি ডট নেটেও আপডেট জানানো হবে।

অনার্স ৪র্থ বর্ষ ফরম পূরণ ২০২৬: প্রয়োজনীয় লিংক

শিক্ষার্থীদের সুবিধার্থে ফরম পূরণ ও প্রয়োজনীয় তথ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ লিংক দেওয়া হলো।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০২৬: সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

১. অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০২৬ কবে শুরু হয়েছে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে।

২. অনার্স ৪র্থ বর্ষ ফরম পূরণের শেষ তারিখ কবে?

অনলাইনে আবেদন ফরম পূরণ ও ডাউনলোডের শেষ তারিখ ২৪ নভেম্বর ২০২৬।

৩. কলেজ কর্তৃক ফরম পূরণ নিশ্চয়নের শেষ তারিখ কত?

কলেজ কর্তৃপক্ষ ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে শিক্ষার্থীদের আবেদন নিশ্চয়ন করবে।

৪. অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ কবে?

সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। Pay Slip সংগ্রহের লিংক ওই দিন বিকাল ৪টা পর্যন্ত সক্রিয় থাকবে।

৫. অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ কোথায় করতে হবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের EMS ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ওয়েবসাইট: https://ems.nu.ac.bd/student-login

৬. অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ফি কত?

পরীক্ষার্থীর বিষয়, কোর্স সংখ্যা ও পরীক্ষার ধরন অনুযায়ী ফি ভিন্ন হবে। তত্ত্বীয় পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, অর্ধ পত্রের ফি ২৫০ টাকা এবং ইনকোর্স পরীক্ষার ফি ৪৫০ টাকা।

৭. অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে কি?

সংশোধিত ফরম পূরণ বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়নি। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হবে।

৮. অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় মানোন্নয়ন দেওয়ার সুযোগ আছে কি?

হ্যাঁ। ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক কোর্সে C+, C এবং D গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ন্যূনতম দুটি পত্রে CGPA উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

৯. ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি না থাকলে কি ফরম পূরণ করা যাবে?

না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি না থাকলে পরীক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে না।

শেষ কথা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিশেষ করে ২৪ নভেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করে প্রিন্ট করা ফরম কলেজে জমা দেওয়া এবং কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন নিশ্চিত করা জরুরি।

ফরম পূরণ, পরীক্ষার ফি এবং অন্যান্য নির্দেশনা অনুসরণের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনুসরণ করুন। অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন, প্রবেশপত্র এবং পরবর্তী সব আপডেট জানতে নিয়মিত ভিজিট করুন লেখাপড়া বিডি ডট নেট (Lekhaporabd.net)।

শিক্ষা, পরীক্ষা, ভর্তি ও চাকরির সর্বশেষ তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *