এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ২য় দফা মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা প্রকাশ

২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ২য় দফা মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা প্রকাশ হয়েছে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ সমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে গত ২০/১১/২০১৮ তারিখের মধ্যে ভর্তি না হওয়ায় এবং ইতিমধ্যে ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ২য় দফায় মাইগ্রেশন সম্পন্ন করা হয়। তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে এবং আসন শূন্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

মেডিকেল কলেজে মাইগ্রেশনে সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা নিজ নিজ কলেজের অধ্যক্ষের দপ্তরে অতিসত্বর যোগাযোগ করতে হবে। ০৮/১২/২০১৮ হতে ২২/১২/২০১৮ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তা না হলে দুই কলেজ থেকেই ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে পরবর্তীতে নতুন মেডিকেল কলেজে ৩য় মাইগ্রেশন এর সুযোগ থাকবে। এই সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিটি হুবুহু নিচে তুলে দেওয়া হলোঃ

 

ফলাফল ও বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

উল্লেখ্য, ১০ জানুয়ারি ২০১৯ তারিখ হতে একযোগে ক্লাস শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *