সরকারি স্কুলে ভর্তির লটারি ফলাফল প্রকাশ, ফলাফল যেভাবে জানবেন

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারির ফলাফল প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি লটারি উদ্বোধন করেন।  মহানগর ও জেলা পর্যায়ের মোট ৪৯৫ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

মাউশির তত্ত্বাবধানে এই লটারি কার্যক্রম পরিচালনা করছে টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৩৮ হাজার ১৫৩টি আবেদন পড়েছে।

সার্বিক প্রস্তুতির প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ভর্তির লটারি নির্ভুল করতে দুই দফা ট্রায়াল লটারি করা হয়েছে। আশা করি সোমবারের লটারিতে শিক্ষার্থীরা পছন্দের স্কুল পাবে।

বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকগুলোতে ফলাফল প্রচার শুরু করা হবে। লটারি কার্যক্রম ইউটিউব ও ফেসবুক লাইভে প্রচার করা হবে।

অনলাইনে ফলাফল দেখার ওয়েবসাইট: https://gsa.teletalk.com.bd/gov/student/result-merit/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *