সরকারি কৃষি ডিপ্লোমায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ কারগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদি সরকারি কৃষি ডিপ্লোমা কোর্সে কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এটিআইসমূহে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

ভর্তিচ্ছুরা www.btebadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

সরকারি কৃষি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

ভর্তি নির্দেশিকা ডাউনলোড করুন

আবেদনের যোগ্যতাঃ ২০১৫,২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে দেশের সকল শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল/এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল)/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ‘ও’ লেভেল যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে নূন্যতম ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি কৃষি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ক্লাস আরম্ভের তারিখঃ ০১ আগস্ট ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *