০৬২৪ সালের এই দিনে ঐতিহাসিক খন্দকের যুদ্ধ সংঘটিত হয়।
১৭৬৮ সালের এই দিনে হায়দ্রাবাদের নিজামের সঙ্গে চুক্তি করে কর্নেল স্মিথে ব্রিটিশ আধিপত্য বিস্তার করে।
১৭৯৯ সালের এই দিনে ফরাসী সেনা কমান্ডার নেপোলিয়ান বোনাপার্ট মিশর দখলের পর শ্যামে হামলা চালায়।
১৮৩১ সালের এই দিনে সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশিত হয়।
১৮৭১ সালের এই দিনে লন্ডনে ইউরোপীয় সরকারগুলোর প্রতিনিধিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় ।
১৮৮৬ সালের এই দিনে বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান এ্যালুমিনিয়াম উৎপাদনের সুত্র আবিষ্কার করেন ।
১৮৮৭ সালের এই দিনে উচ্চমাত্রার ভূমিকম্প আঘাত করেছিল ফ্রান্সে, যাতে প্রায় ২০০০ লোক মারা যায়।
১৮৯৮ সালের এই দিনে একটি খোলা চিঠি লেখার দায়ে ফ্রান্সে এমিল জোলাকে কারাবাস দেওয়া হয়।
১৯১৭ সালের এই দিনে রাশিয়ার পিটার্সবার্গে প্রথম আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি বিদ্রোহের সূত্রপাত হয়।
১৯১৮ সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়।
১৯১৯ সালের এই দিনে বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে।
১৯৪৭ সালে এই দিনে ‘দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন’ (ISO) প্রতিষ্ঠিত হয়।
১৯৪৮ সালের এই দিনে পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবি তোলেন ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিল ।
১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন।
১৯৬৯ সালের এই দিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।
১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।
১৯৯১ সালের এই দিনে থাইল্যান্ডে সামরিক অথ্যুত্থান ঘটে।
১৯৯৭ সালের এই দিনে স্ককল্যান্ডের ইডেনবার্গের রোর্সালন ইনস্টিটিউটের গবেষকগণ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ক্লোন ভেড়া ডলির জন্মের কথা প্রকাশ করেন ।