জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ভর্তির ১ম স্লিপের ফলাফল ২০২৩ – অনার্স প্রফেশনাল রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ২৬ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় এসএমএস ও রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে। অনার্স প্রফেশনাল ভর্তির ১ম স্লিপের রেজাল্ট ২০২৩ কিভাবে জানবেন ও কবে কখন ভর্তি হবেন এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ আলোচনা করবো।

রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ২৬/১০/২০২৩ তারিখ থেকে ০২/১১/২০২৩ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে ২৯/১০/২০২৩ তারিখ থেকে ০৫/১১/২০২৩ তারিখের মধ্যে পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি কলেজে জমা দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানা অনার্স প্রফেশনাল রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩

অনার্স প্রফেশনাল কোর্সে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ ২০২৩

 

অনার্স প্রফেশনাল রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩ এসএমএস এর মাধ্যমে দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা প্রথমে বিকেল ৪ টার পর এসএসএস পদ্ধতিতে প্রকাশ করা হবে। এসএমএস এর মাধ্যমে অনার্স প্রফেশনাল রিলিজ স্লিপ রেজাল্ট ২০২৩ দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ

NU<space>ATHP<space>Roll No

এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

অনার্স প্রফেশনাল রিলিজ স্লিপ রেজাল্ট ২০২৩ অনলাইনে দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা উল্লেখিত দিনে রাত ৯ টার পর প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র এই পোস্টের মধ্যে দেওয়া ফরমে আপনার ভর্তির প্রাথমিক আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করেও দেখতে পাবেন।

অনার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপের ফলাফল ২০২৩ দেখার লিঙ্ক

ফলাফল জানতে এখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রফেশনাল ১ম বর্ষ রিলিজ স্লিপে ভর্তির সময়সীমা ২০২৩

  • রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ২৬/১০/২০২৩ তারিখ থেকে ০২/১১/২০২৩ তারিখ।
  • রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২৯/১০/২০২৩ তারিখ থেকে ০৫/১১/২০২৩ তারিখ।
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ২৯/১০/২০২৩ তারিখ থেকে ০৬/১১/২০২৩ তারিখ।

অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবে

# ভর্তি ফরম ইন্টারনেট থেকে যথাযথভাবে পূরণ করে A4 সাইজের কাগজে ০৩ (তিন) সেট প্রিন্ট কপি (অবশ্যই আবেদন ফরম Colour Print হতে হবে)
# ভর্তি ফরমের সাথে ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
# ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২ কপি
# এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় পাশের সনদপত্র / প্রশংসাপত্র ২ কপি
# এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় মার্কশীটের ফটোকপি ২ কপি
# এস এস সি পরীক্ষার মূল মার্কশীট

ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এটা কলেজ কর্তৃপক্ষ থেকে জেনে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *