জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৫ জানবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা অর্থাৎ অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৫ প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। উক্ত ফলাফল ২১ অক্টোবর ২০২৫ তারিখ প্রকাশিত হবে। ঐদিন বিকাল ৪ টায় এসএমএস এবং রাত ৯ টার পর অনলাইনে ২য় রিলিজ স্লিপের ফলাফল ২০২৫ প্রকাশ করা হবে।

২য় রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৫ এর মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে হয়ে থাকলে তাকে অবশ্যই ২৮ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।

রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ২১/১০/২০২৫ তারিখ থেকে ৩০/১০/২০২৫ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং ২২/১০/২০২৫ তারিখ থেকে ০২/১১/২০২৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানা যাবে ২য় রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৫ …

এসএমএস এর মাধ্যমে ২য় রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৫ দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ২য় রিলিজ স্লিপের ফলাফল ২০২৫ উল্লেখিত দিনে বিকাল ৪ টার পর এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ

NU<space>ATHN<space>Roll No

এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

অনলাইনে ২য় রিলিজ স্লিপের ফলাফল ২০২৫ দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা উল্লেখিত দিনে রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে দেখতে পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ২য় রিলিজ স্লিপে ভর্তির নোটিশ ২০২৫

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ২য় রিলিজ স্লিপে ভর্তির সময়সীমা

বিবরণ তারিখ
রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখ ২১/১০/২০২৫ তারিখ থেকে ৩০/১০/২০২৫
পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সময়সীমা

২২/১০/২০২৫ থেকে ০২/১১/২০২৫

সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমা ২২/১০/২০২৫ থেকে ০৩/১১/২০২৫
২য় রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৫ দেখার লিংক  রেজাল্ট দেখুন

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবে

# ভর্তি ফরম ইন্টারনেট থেকে যথাযথভাবে পূরণ করে A4 সাইজের কাগজে ০৩ (তিন) সেট প্রিন্ট কপি (অবশ্যই আবেদন ফরম Color Print হতে হবে)
# ভর্তি ফরমের সাথে ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
# ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২ কপি
# এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় পাশের সনদপত্র / প্রশংসাপত্র ২ কপি
# এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় মার্কশীটের ফটোকপি ২ কপি
# এস এস সি পরীক্ষার মূল মার্কশীট

ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এটা কলেজ কর্তৃপক্ষ থেকে জেনে নিতে হবে।

উপসংহার:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় রিলিজ স্লিপ এর ভর্তির ফলাফল প্রকাশ সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এই পোস্টে তুলে ধরা হয়েছে। ২য়  রিলিজ স্লিপের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল দেখতেও আবেদন করার সকল তথ্য আমরা এই পোস্টে তুলে ধরেছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *