১৫৮৫ সালের এই দিনে সম্রাট আকবর ফরমান জারি করেন, আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলী সন প্রবর্তিত হয়। এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন।
১৬২৪ সালের এই দিনে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮০১ সালের এই দিনে প্রথম ব্রিটিশ লোকগণনা শুরু হয়।
১৮৭৬ সালের এই দিনে আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।
১৯০৭ সালের এই দিনে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।
১৯১৯ সালের এই দিনে মিশর তেকৈ সাঈদ জগলুল পাশাকে বহিষ্কারের ফলে কায়রোতে জাতীয়তাবাদের দাঙ্গা শুরু হয়।
১৯৩৪ সালের এই দিনে ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৪২ সালের এই দিনে জাপানিরা রেঙ্গুন দখল করে নেয়।
১৯৪৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স জাপানে ফায়ার বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যার বেশির ভাগই ছিলেন বেসামরিক।
১৯৫৬ সালের এই দিনেবৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘণ্টায় ১০০০ মাইল বেগে বিমান চালনা করেন।
১৯৬৯ সালের এই দিনে মার্টিন লুথার কিং-এর হত্যাকারী জেমস আর্ল রে-কে যুক্তরাষ্ট্রের মেফিস আদালত ৯৯ বছরের সাজা প্রদান করেন।
১৯৭০ সালের এই দিনে ভিয়েতনামের মাইলাই গ্রামে বর্বরোচিত গণ-হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপটেন আরর্নেস্ট মেডিনা এবং অপর চার সৈন্যকে অভিযুক্ত করা হয়।
১৯৭১ সালের এই দিনে ভারতের ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের কংগ্রেস পার্টি সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করে।
১৯৯৩ সালের এই দিনে মিশরে মৌলবাদ দমন অভিযান শুরু হয়, এতে পুলিশের গুলিতে ২০ মুসলমানের প্রাণহানি ঘটে।
২০০০ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার আন্দাজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসোরের কঙ্কাল আবিষ্কার হয়।
জন্ম
১৬২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্সিলো মালপেগেই, তিনি ছিলেন ইতালির চিকিৎসক ও জীব বিজ্ঞানী।
১৭৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিড্রিশ ফন শ্লেগেল, তিনি ছিলেন জার্মান কবি।
১৮১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল ফার্গুসন, তিনি ছিলেন আইরিশ কবি।
১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াকপ ওয়াসায়মান, তিনি ছিলেন জার্মান ঔপন্যাসিক।
১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্যারি ফিটজগেরাল্ড, তিনি ছিলেন আইরিশ অভিনেতা।
১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়ার্নার অ্যান্ডারসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্যাল লজ্স্ডন ফিচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেপ ব্ল্যাটার, তিনি ছিলেন ফিফার ৮ম প্রেসিডেন্ট।
১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট লয়েওয়েল্ল্যন, তিনি ইংরেজ অভিনেতা ও লেখক।
১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেলিচে এরিনা, তিনি অস্ট্রেলিয়ান লেখক।
১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিল আলেকজান্ডার, তিনি স্কটিশ ফুটবল খেলোয়াড়।
১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলিভিয়া ওয়াইল্ড, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।