প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুক্রবার ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বিশেষ পরিস্থিতির কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারিভাবে শুক্রবার ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) একটি জরুরি বৈঠক আহ্বান করে।

জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়— ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হবে, পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে । 

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ২০২৫

নতুন পরীক্ষার তারিখ

নতুন তারিখ: ৯ জানুয়ারি ২০২৫ (শুক্রবার)

পরীক্ষা: প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা

আয়োজক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ সংক্রান্ত নতুন তারিখ, অফিসিয়াল নোটিশ, এডমিট কার্ড, সিলেবাস ও সাজেশন পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের লেখাপড়া বিডি ওয়েবসাইট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *