৫০ তম বিসিএস সার্কুলার ২০২৫

৫০ তম বিসিএস সার্কুলা ২০২৫ প্রকাশ। ২৬ নভেম্বর ২০২৫ তারিখে আবারও ৫০ তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। এতে মোট পদ সংখ্যা ১৭৫৫টি । আপনারা যারা অনলাইনে ৫০ তম বিসিএস পরীক্ষার সার্কুলার এর জন্য অপেক্ষা করছিলেন , এবং অনলাইনে 50th bcs circular 2025 সম্পর্কে সার্চ করছিলেন তাদের সুবিধার্থে আমরা এই পোস্টে ৫০ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরেছি। 

৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। আর নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। ক্যাডার পদ সমুহ ও নন ক্যাডার সহ বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। 

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা পিএসসির অনলাইন আবেদন পোর্টালে গিয়ে ফরম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন।

বিষয়তারিখ
আবেদন শুরু৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা
আবেদন শেষ৩১ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট
আবেদনের মাধ্যমঅনলাইন (PSC ওয়েবসাইট)

আবেদন করার লিংক অফিসিয়াল ওয়েবসাইটে যান: bpsc.teletalk.com.bd

বয়সসীমা

১ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে—

সর্বনিম্ন: ২১ বছর

সর্বোচ্চ: ৩২ বছর

ক্যাডার পদ অনুযায়ী নিয়োগ সংখ্যা

এই বিসিএসে প্রশাসন, স্বাস্থ্য, পুলিশ, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদসংখ্যা—

ক্যাডারের নামপদসংখ্যা
প্রশাসন ক্যাডার২০০
স্বাস্থ্য ক্যাডার৬৫০
পুলিশ ক্যাডার১১৭
কৃষি ক্যাডার১২০
সাধারণ শিক্ষা (কলেজ) প্রভাষক১৩৯
মাদ্রাসা-ই-আলিয়া প্রভাষক২৬
পলিটেকনিক/গ্লাস-সিরামিক ইনস্টিটিউট২১

নন-ক্যাডার পদ (গ্রেড অনুযায়ী)

গ্রেডপদসংখ্যা
৯ম গ্রেড৭১
১০ম গ্রেড৪২
১১তম গ্রেড২৭৮
১২তম গ্রেড

৫০ তম বিসিএস সার্কুলার ২০২৫

৫০ তম বিসিএস সার্কুলার সম্পুর্ন পিডিএফ ডাউনলোড করুন

সম্ভাব্য পরীক্ষা তারিখ

পরীক্ষাসম্ভাব্য তারিখ
প্রিলিমিনারি৩০ জানুয়ারি ২০২৬
লিখিত পরীক্ষা৯ এপ্রিল ২০২৬
মৌখিক পরীক্ষা (ভাইভা)১০ আগস্ট ২০২৬

কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসে নতুন বিসিএস সার্কুলার প্রকাশ ও পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশিত হলো।

উপসংহার

৫০তম বিসিএস দেশের তরুণদের জন্য আরেকটি বড় সুযোগ খুলে দিল। এবার ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২,১৫০ শূন্য পদে নিয়োগ হবে—যার মধ্যে স্বাস্থ্য ও প্রশাসন ক্যাডারে পদসংখ্যা সবচেয়ে বেশি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে প্রস্তুতিতে মনোযোগী হওয়াই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। এই বিসিএস সার্কুলার সম্পর্কে বিস্তারিত আমাদের এই পোস্টে তুলে ধরা হয়েছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *