স্থগিতের পর ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ডিগ্রি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৮ সালের ডিগ্রি পাস ২য় বর্ষের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ক্ষুব্ধ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধের পর আজ রোববার (২৩ জানুয়ারী) এই তারিখ ঘোষণা করা হয়েছে।

নতুন তারিখ অনুযায়ী, ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের যে পরীক্ষাটি গতকাল হওয়ার কথা ছিল, তা ২৬ জানুয়ারি সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারির পরীক্ষাটি হবে ২৯ জানুয়ারি সকাল নয়টায়। এ ছাড়া ২০১৮ সালের স্নাতকোত্তর প্রথম পর্বের ২৩ জানুয়ারির পরীক্ষাটি ২৬ জানুয়ারি বেলা তিনটায় আর ২৬ জানুয়ারির পরীক্ষাটি ২৯ জানুয়ারি বেলা তিনটায় হবে।

পরীক্ষার পরিবর্তিত সময়সূচী ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সময় সূচিতে বলা হয়েছে উল্লিখিত পরীক্ষাগুলোর সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *