পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে ভর্তি শুরু , বিস্তারিত তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী অন-ক্যাম্পাস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

৬ আগস্ট বিকেল ৪টা থেকে ২৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *