ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নিয়মিত ও ২০১৫-১৬, ২০১৪-১৫, শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএ/এমবিএস শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র তালিকা ঘোষণা করা হয়েছে। আগামী ১০/০৩/২০২০ থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৮/০৪/২০২০ তারিখ পর্যন্ত। পরীক্ষা আরম্ভ হবে সকাল ৯টায়। পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ

ঢাবি’র অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষার সময়সূচী ২০১৭


[সময়সূচী ডাউনলোড করুন]
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষার কেন্দ্রতালিকা ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ও যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব স্ব কলেজের অধ্যক্ষ মনোনীত প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। পরীক্ষার সময়সূচিতে কোনো প্রকার অসঙ্গতি থাকলে সময়সূচি প্রকাশের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার জন্য দফতর থেকে অনুরোধ করা হয়েছে।
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

