ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল ২০১৯-২০ জানবেন যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার সংশোধিত ফল ২৭ অক্টোবর প্রকাশ হয়েছে। এতে এবার উত্তীর্ণ হয়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী।

এর আগে ২০ অক্টাবর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতিঃ  যেকোনো মোবাইল অপারেটর থেকে DU স্পেস দিয়ে KA স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখতে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করুন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার বিজ্ঞান অনুষদের পরীক্ষায় অংশ নিয়েছিল ৮৫ হাজার ৮৭৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে ১৩ হাজার ৬শ’ ৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

পাস করা শিক্ষার্থীরা আগামী ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে।

কোটায় আবেদনকারীদের ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে তালিকা বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *