ইবিতে এফ ও জি ইউনিটের অপেক্ষমাণদের সাক্ষাৎকার ও ভর্তি ১৭ মে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির জন্য ‘এফ’ ইউনিটে অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার আগামী ১৭ মে রোববার অনুষ্ঠিত হবে।

ওইদিন গত ২১ এপ্রিল ও ২৯ এপ্রিল মৌখিক পরীক্ষায় যে পরীক্ষার্থী উপস্থিত ছিলেন তাদের মধ্য হতে আসন খালি থাকা সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

১৭ মে সকাল ১০টায় ইউনিট সমন্বয়কারীর অফিস কক্ষে এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার অনুমতিপ্রাপ্তদের সংশ্লিষ্ট বিভাগ হতে ভর্তি ফরম সংগ্রহ করে ২০ মে এর মধ্যে ভর্তির যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে হবে।

বিষয় পরিবর্তনের কারণে কয়েকটি আসন খালি থাকায় পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এই সম্পর্কিত প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলোঃ

অপরদিকে, জি ইউনিটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৫-এর ২য় শিফট এ এখনো ৩ টি আসন শূন্য আছে। শূন্য আসন পূরণের জন্য ৪র্থ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে ১৭ মে সকাল ১০ টায় ভর্তি করা হবে। ৪র্থ অপেক্ষমাণ তালিকা ও এই সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলোঃ

জি ইউনিটের ৪র্থ অপেক্ষমাণ তালিকা ডাউনলোড

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *