মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ | এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫, মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ প্রকাশিত হয়েছে। আমাদের এই আর্টিকেল থেকে এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ কবে হবে, মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ PDF ডাউনলোড, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা—সবকিছুই এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (DGME) কর্তৃক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এমবিবিএস বা বিডিএস পড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Medical Admission 2025-2026)

বিষয়তারিখ
অনলাইনে আবেদন শুরুর তারিখ১১ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল ১০.০০ টা
আবেদনের শেষ তারিখ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ১১.৫৯ মিনিট
আবেদনের ফি জমাদানের শেষ তারিখ২২ নভেম্বর ২০২৫ (শনিবার) রাত ১১.৫৯ মিনিট
প্রবেশপত্র ডাউনলোডের সময়০৭–০৯ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার তারিখ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) সকাল ১০.০০–১১.১৫
ওয়েবসাইটhttp://dgme.teletalk.com.bd

মেডিকেল ভর্তি যোগ্যতা ২০২৫

১. প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২. এসএসসি/‘O’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে।

৩. এইচএসসি/‘A’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।

৪. এসএসসি ও এইচএসসি মিলে মোট GPA কমপক্ষে ৮.৫০ হতে হবে। তবে কোনো একক পরীক্ষায় GPA ৪.০০ এর নিচে হলে আবেদন করা যাবে না।

৫. উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতি প্রার্থীদের জন্য মোট GPA ৮.০০, তবে কোনো পরীক্ষায় GPA ৩.৫০ এর নিচে হলে আবেদন অযোগ্য।

৬. সকল প্রার্থীর জীববিজ্ঞানে ন্যূনতম GPA ৩.৫০ থাকতে হবে।

৭. শুধুমাত্র ২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

৮. ২০২২ সালের পূর্বে এসএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

সম্পুর্ন বিজ্ঞপ্তি pdf ডাউনলোড করুন

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য

  • পরীক্ষার ধরণ: লিখিত (MCQ)

  • সময়সীমা: ১ ঘণ্টা ১৫ মিনিট

  • মোট প্রশ্ন: ১০০টি

  • মোট নম্বর: ১০০

  • পাশ নম্বর: ৪০

  • নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:

  • জীববিজ্ঞান – ৩০

  • রসায়ন – ২৫

  • পদার্থবিজ্ঞান – ১৫

  • ইংরেজি – ১৫

  • সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী – ১৫

ফলাফল ও মেধাক্রম নির্ধারণ

  • লিখিত পরীক্ষার নম্বরের সাথে এসএসসি ও এইচএসসি GPA ভিত্তিক মোট ১০০ নম্বর যুক্ত হবে।

    • এসএসসি GPA × ৮ = ৪০ নম্বর

    • এইচএসসি GPA × ১২ = ৬০ নম্বর

  • পূর্ববর্তী বছরের (২০২৪ সালের) HSC উত্তীর্ণদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর কর্তন করা হবে।

  • পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকলে ৫ নম্বর কর্তন করা হবে।

 আবেদন ফি ও জমাদান পদ্ধতি

  • আবেদন ফি: ১,০০০/- টাকা

  • ফি প্রদান: টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন শেষে পরিশোধ করতে হবে।

আবেদন পদ্ধতি

১. http://dgme.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. নির্ধারিত ফরম পূরণ করুন এবং ছবি ও স্বাক্ষর আপলোড দিন।

৩. সাবমিট করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন।

৪. ফি জমা দিন টেলিটক নম্বর থেকে।

৫. প্রবেশপত্র নির্ধারিত সময়ে ডাউনলোড করে প্রিন্ট করুন।

মেডিকেল ভর্তি পরীক্ষা মানবণ্টন ২০২৫

১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক বণ্টন নিম্নরূপ:

বিষয়নম্বর
জীববিজ্ঞান৩০
রসায়ন২৫
পদার্থবিজ্ঞান১৫
ইংরেজি১৫
সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী১৫

মেধাক্রম প্রণয়ন

লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর + এসএসসি ও এইচএসসি GPA ভিত্তিক নম্বর যোগফলের মাধ্যমে মেধাক্রম নির্ধারণ করা হবে।

মেডিকেল কলেজ আসন সংখ্যা ২০২৫-২০২৬

দেশব্যাপী সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা প্রায় ১১,০০০+, যার মধ্যে সরকারি মেডিকেলে প্রায় ৪,৩৫০টি আসন রয়েছে।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ PDF ডাউনলোড

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (PDF)

ভর্তি নির্দেশিকা (PDF)

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ কবে হবে?

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উপসংহার

প্রিয় ভিজিটর, এই আর্টিকেলে আমরা মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। এখানে আপনি আবেদন শুরুর তারিখ, যোগ্যতা, ফি, পরীক্ষা পদ্ধতি, মানবণ্টন, এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাবেন। যারা এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তি হতে চান, তারা উপরের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *