জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল (সোমবার) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,

২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের স্থগিত পরীক্ষা এবং

সব ধরনের প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত

তবে গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ, বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd থেকে সর্বশেষ আপডেট জানতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে —

“পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিই অনুসরণ করতে হবে। অন্য কোনো অনানুষ্ঠানিক সূত্রের তথ্য গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”

লেখাপড়া বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে আমাদের লেখাপড়া বিডি সাইট নিয়মিত ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে সবার আগে লেখাপড়া বিষয়ক সকল আপডেট ও বিজ্ঞপ্তি গুলো দিয়ে করে থাকি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *