ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে এই ফল প্রকাশ করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষবর্ষের ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানেঃ
অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে এখানে ক্লিক করুন।
এইচ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে মোট ৮ হাজার ৬শত ২৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত রোববার মোট দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত ফলাফল সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়াও আবাসিক হলসমূহে পাওয়া যাচ্ছে।
আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটভুক্ত পঠিত বিষয়গুলো হলো-আইন ও আল ফিকহ বিভাগ। আইন ও আল ফিকহ বিভাগের মোট আসন সংখ্যা যথাক্রমে ৮০ ও ৬০ টি।
মেধা তালিকা ও অপেক্ষমান তালিকায় উত্তীর্ণদের মৌখিক সাক্ষাতকারের তারিখ পরবর্তিতে জানানো হবে। মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাতকার নেওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাতকার হবে।
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

