counter

নারায়ণগঞ্জের কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৪ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শামসুল হকের সঞ্চালনা ও ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল আলম কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাপাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোঃ আব্দুল বারী চৌধুরী, অভিভাবক সদস্য কামাল হোসেন সরকার, কো-অপ্ট সদস্য মোঃ শেখ ফরিদ উদ্দিন এবং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ আব্দুল আউয়াল তালুকদার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র ঘোষ,বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুর রব , সিনিয়র সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগ নেতা মহিউদ্দিন সরকার, যুবলীগ নেতা ওবায়দুর রহমান বাদলসহ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোঃ সিদ্দিকুর রহমান,প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, পরিক্ষার্থী অভিভাবকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪৮৫ জন ৬ষ্ঠ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ১৭৩ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *