১৪৩১ সালের এই দিনে জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।
১৪৯২ সালের এই দিনে রানী ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন ঘটে। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করেন।
১৪৯৬ সালের এই দিনে লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
১৫২১ সালের এই দিনে পোপ দশম লিও এক ডিক্রি বলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিস্কার করেন।
১৭৫৭ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।
১৭৭৭ সালের এই দিনে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।
১৭৮০ সালের এই দিনে ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।
১৭৮২ সালের এই দিনে বাংলাদেশের সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।
১৭৯৫ সালের এই দিনে পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৬১ সালের এই দিনে আমেরিকান গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাস্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।
১৮৭০ সালের এই দিনে ব্রুকলিন সেতু তৈরির কাজ শুরু হয়।
১৮৮০ সালের এই দিনে বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৯ সালের এই দিনে প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সাথে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মানের চুক্তি করে।
১৯২৪ সালের এই দিনে বৃটিশ প্রত্মবিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহ কর্মিরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।
১৯৪৭ সালের এই দিনে মার্কিন কংগ্রেসে প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।
১৯৪৯ সালের এই দিনে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
১৯৫২ সালের এই দিনে ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৬ সালের এই দিনে আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।
১৯৫৮ সালের এই দিনে স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
১৯৫৮ সালের এই দিনে ওয়েস্ট ইন্ডজ ফেডারেশন গঠিত হয়।
১৯৫৯ সালের এই দিনে ৪৯তম রাজ্য হিসাবে আলাস্কা যুক্তরাস্ট্রের সাথে যুক্ত হয়।
১৯৬১ সালের এই দিনে যুক্তরাস্ট্র কিউবার সাথে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে।
১৯৬২ সালের এই দিনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন।
১৯৬৬ সালের এই দিনে কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু হয়।
১৯৬৮ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
১৯৭০ সালের এই দিনে ব্রকলিন ব্রিজের কাজ শুরু হয়।
১৯৭৬ সালের এই দিনে গ্রীসে স্বৈরাচারী শাসক জর্জ পাপান্ডু পোলাস ও তার কয়েকজন সহচর কারাদণ্ডে দণ্ডিত হন।
১৯৮২ সালের এই দিনে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।
১৯৯০ সালের এই দিনে মার্কিন সৈন্যদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করেন।
১৯৯৩ সালের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৪ সালের এই দিনে সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।
১৯৯৮ সালের এই দিনে কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৯ সালের এই দিনে পাকিস্তান শক্তিশারী বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অল্পের জন্যে প্রাণরক্ষা পায়।
১৯৯৯ সালের এই দিনে মার্কিন খেয়াযান ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়।
জন্ম
১১৯৬ সালের এই দিনে জাপানের সম্রাট সুচিমিকাডো জন্মগ্রহণ করেন।
১৬৯৮ সালের এই দিনে ইতালির খ্যাতনাম কবি এবং সাহিত্যিক পেদ্রো মেটাসটাসিও জন্মগ্রহণ করেন।
১৭৩২ সালের এই দিনে দানবীর হাজী মুহম্মদ মহসীন জন্মগ্রহণ করেন।
১৮৬৮ সালের এই দিনে নোবেল জয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস জন্মগ্রহণ করেন।
১৮৭০ সালের এই দিনে অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল রিচার্ডসন জন্মগ্রহণ করেন।
১৮৮৮ সালের এই দিনে নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডি জন্মগ্রহণ করেন।
১৯১৮ সালের এই দিনে সাংবাদিক খন্দকার আব্দুল হামিদ জন্মগ্রহণ করেন।
১৯৫৬ সালের এই দিনে অস্ট্রেলীয় অভিনেতা মেল গিবসন জন্মগ্রহন করেন ।