counter

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৬ দেখবেন যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৬ প্রত্যাশী সাড়ে ৬ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটতে গিয়েও ঘটলো না। আইনি জটিলতার কারণে কয়েক দফা পেছানো গত ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই মেধা যাচাই পরীক্ষার ফলাফল ৯ জুলাই প্রকাশ করার কথা থাকলেও ফল পুরোপুরি প্রস্তুত হয়নি। এছাড়া কারিগরি কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে যাচ্ছে। বড় কোনো সমস্যা দেখা না দিলে আগামী ১২ জুলাই রোববার ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফল 2026 প্রকাশিত হবে।। আজকের এই ব্লগে আমরা জানাবো প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬ প্রকাশের সম্ভাব্য তারিখ, ফলাফল দেখার নিয়ম এবং বৃত্তির বিস্তারিত তথ্য।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৬

একনজরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬

বিষয়বিস্তারিত তথ্য
পরীক্ষার নাম৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬
অধিদপ্তরপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
পরীক্ষা শুরু১৫ এপ্রিল ২০২৬ (বাংলা বিষয়)
পরীক্ষা শেষ১৮ এপ্রিল ২০২৬ (বিজ্ঞান ও বিশ্ব পরিচয়)
মোট পরীক্ষার্থীপ্রায় ৬ লাখ ৪০ হাজার জন
ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়১২ জুলাই ২০২৬ 
অফিসিয়াল লিঙ্কipemis.dpe.gov.bd/scholarship-results

কবে দিবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬?

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (DPE) লক্ষ্য ছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা। তবে অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছিলেন, খাতা মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতের কাজ এখনো বাকি থাকায় মে মাসের মাঝামাঝি সময়ে রেজাল্ট প্রকাশ সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, পরীক্ষার্থী অনেক বেশি হওয়ায় ফল তৈরি করা বেশ সময়সাপেক্ষ কাজ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছিল, ৯ জুলাই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। কিন্তু শেষ মুহূর্তে এসে ফলাফল প্রস্তুত না হওয়ার কারণে ফলাফল প্রকাশের তারিখ আবার পেছানো হয়। ফলাফল প্রকাশের পরবর্তী সম্ভাব্য তারিখ ১২ জুলাই। 

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম (Online & SMS)

রেজাল্ট প্রকাশ হওয়ার পর আপনি নিচের দুটি উপায়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন:

১. অনলাইনের মাধ্যমে (সবচেয়ে সহজ উপায়):

  • প্রথমে ipemis.dpe.gov.bd/scholarship-results এই লিঙ্কে প্রবেশ করুন।

  • পরীক্ষার সন হিসেবে ‘২০২৫’ নির্বাচন করুন।

  • আপনার রোল নম্বর নির্ভুলভাবে প্রদান করুন।

  • সবশেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে আপনার ফলাফল (ট্যালেন্টপুল/সাধারণ) স্ক্রিনে দেখতে পাবেন।

২. এসএমএস এর মাধ্যমে: ফল প্রকাশের পর তা পরীক্ষার্থীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।

কতজন শিক্ষার্থী বৃত্তি পাবে এবং কত টাকা?

এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

  • ট্যালেন্টপুলে বৃত্তি: ৩৩,০০০ জন শিক্ষার্থী মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে।

  • সাধারণ বৃত্তি: ৪৯,৫০০ জন শিক্ষার্থী মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে।

বৃত্তির এই অর্থ আগামী দুই বছর অর্থাৎ ৮ম শ্রেণি পর্যন্ত নিয়মিত প্রদান করা হবে। উল্লেখ্য যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই বৃত্তির টাকা দ্বিগুণ বা চার গুণ করার প্রস্তাব করেছে, যা অনুমোদন পেলে শিক্ষার্থীরা আরও বেশি অর্থ পাবে।

বৃত্তির কোটা ও অনুপাত

এবারের পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৫ লাখ এবং কিন্ডারগার্টেনের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। বৃত্তির ক্ষেত্রে সরকারি স্কুলের জন্য ৮০% এবং বেসরকারির জন্য ২০% কোটা সংরক্ষিত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সরকারি স্কুলের প্রতি ৮ জনে ১ জন এবং কিন্ডারগার্টেনের প্রতি সাড়ে ৫ জনে ১ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।

উপসংহার

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৬ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যদিও ফলাফলের জন্য অপেক্ষা কিছুটা বেড়েছে, তবে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে নির্ভুল প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬ প্রকাশ করার। রেজাল্ট প্রকাশের সাথে সাথে সবার আগে আপডেট পেতে এবং রেজাল্ট শিট বা PDF ডাউনলোড করতে আমাদের সাইট lekhaporabd.net নিয়মিত ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *