বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করেছে এনটিআরসিএ (NTRCA)। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে ফলাফল হস্তান্তর করেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল ২০২৫
NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। আজ ১৯ আগস্ট এনটিআরসিএ এর ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা আমাদের এই পোস্টে এই গণবিজ্ঞপ্তির ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি।
কতজন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে?
এনটিআরসিএ জানিয়েছে, সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১,০০,৮২২টি শূন্যপদের বিপরীতে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
পুরো প্রক্রিয়াটি ই-রেজিস্ট্রেশন, প্রতিষ্ঠান কর্তৃক চাহিদা প্রদান এবং প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়েছে।
৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
এনটিআরসিএ শিক্ষক নিয়োগ থেকে এবার ৪১ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা আমাদের এই পোস্টে ৪১ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল তুলে ধরেছি। এখান থেকে দেখে নিতে পারবেন ফলাফল।
নিয়োগপত্র কবে থেকে দেওয়া হবে?
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে নিয়োগপত্র প্রদান করা হবে।
নিয়োগপত্র হাতে পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদান করতে হবে।
কিভাবে দেখবেন NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল ২০২৫?
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে খুব সহজেই ফলাফল দেখতে পারবেন।
ফলাফল দেখার উপায়ঃ
-
এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটে যান www.ntrca.gov.bd
-
সেখানে “৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি – ২০২৫” সেবা বক্সে ক্লিক করুন।
-
অথবা সরাসরি লগইন করুন ngi.teletalk.com.bd
-
আপনার User ID ও Password দিয়ে লগইন করলে ফলাফল দেখতে পারবেন।
প্রতিষ্ঠান প্রধানগণও তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে পারবেন।
কোনো প্রার্থী বা প্রতিষ্ঠানপ্রধান SMS না পেলেও ওয়েবসাইট থেকেই সহজে ফলাফল চেক করতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
অফিসিয়াল ওয়েবসাইট: www.ntrca.gov.bd
ফলাফল দেখুন: ngi.teletalk.com.bd
শেষ কথা
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ বাংলাদেশের শিক্ষা খাতে একটি বড় পদক্ষেপ। এখন সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করার আহ্বান জানিয়েছে এনটিআরসিএ।
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

