অষ্টম শ্রেণি পাসেই ফ্রি কোর্স ২০২৫ – বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি বিজ্ঞপ্তি

অষ্টম শ্রেণি পাসেই ফ্রি কোর্স ২০২৫ – বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি বিজ্ঞপ্তি । বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (BKTTI), মিরপুর রোড, দারুস সালাম, ঢাকা অষ্টম শ্রেণি পাস ও জেএসসি/এসএসসি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি কারিগরি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে।

এই কোর্সগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বিএমইটি কর্তৃক পরিচালিত এবং জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণ শেষে NSDA সনদ প্রদান করা হবে এবং দেশ-বিদেশে চাকরির সুযোগ রয়েছে। আমাদের এই পোস্টে ফ্রি কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। 

অষ্টম শ্রেণি পাসেই ফ্রি কোর্স ২০২৫

কোর্স তালিকা (Short Courses 2025)

ক্রম কোর্সের নাম মেয়াদ NSDA লেভেল আসন সংখ্যা যোগ্যতা যোগাযোগ
ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স ৩ মাস লেভেল-০২ ২৪ জন ন্যূনতম জেএসসি/অষ্টম শ্রেণি  ০১৭১৭-৫৮৯৪৩০
মেশিন শপ প্রাকটিস ৩ মাস লেভেল-০৩ ২৪ জন ন্যূনতম জেএসসি/অষ্টম শ্রেণি  ০১৭১৬-২২০৯৩২
ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ৩ মাস লেভেল-০১ ২৪ জন জেএসসি/অষ্টম শ্রেণি  ০১৬৭৫-৬৪৪৪১২
রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ৩ মাস লেভেল-০১ ২৪ জন জেএসসি/অষ্টম শ্রেণি  ০১৭১৬-১৮৫৬৫৫

ভর্তির সময়সূচি ২০২৫

  • ফরম বিতরণ ও জমা: ০৩-০৮-২০২৫ থেকে ২১-০৮-২০২৫ (অফিস চলাকালীন সময়ে)

  • ভর্তি পরীক্ষা: ২৫-০৮-২০২৫ সকাল ০৯:০০ টা

  • ফলাফল প্রকাশ: ২৬-০৮-২০২৫ সকাল ১০:০০ টা

  • ভর্তি: ২৮-০৮-২০২৫ থেকে ৩১-০৮-২০২৫

  • ক্লাস শুরু: ০১-০৯-২০২৫

প্রয়োজনীয় কাগজপত্র

১. সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি

২. জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি

৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (জেএসসি/অষ্টম শ্রেণি)

৪. আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে

বিশেষ সুবিধা

  • প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি

  • ৮০% উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১৫০ টাকা হারে মোট ১০,৮০০ টাকা ভাতা প্রদান করা হবে

  • কোর্স শেষে NSDA সার্টিফিকেট প্রদান করা হবে

  • দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ

উপসংহার

যারা স্বল্প সময়ে অষ্টম শ্রেণি বা জেএসসি পাস করেই ফ্রি টেকনিক্যাল কোর্স করতে চান, তাদের জন্য এই সুযোগ একদম সোনার হরিণের মতো। বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এই কোর্সগুলো শেষ করলে সহজেই বিদেশে বা দেশে দক্ষ জনশক্তি হিসেবে চাকরি পাওয়ার সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *