counter

দাখিল পৌরনীতি ও নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্ন সমাধান ২০২৫ [ক,খ,গ ও ঘ সেট মাদ্রাসা বোর্ড] – দাখিল সিভিক্স MCQ সমাধান 2025 PDF

প্রিয় দাখিল পরীক্ষার্থী ভাইয়া/আপুরা, তোমাদের দাখিল পরীক্ষা চলছে। তোমরা ইতিমধ্যেই জানো যে, আমরা লেখাপড়া বিডি ওয়েবসাইটে দাখিল পরীক্ষা ২০২৫ এর সকল বিষয়ের এমসিকিউ MCQ বা বহুনির্বাচনি অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধানের উদ্যোগ নিয়েছি। আজকের দাখিল মাদ্রাসা বোর্ড পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৫ pdf ডাউনলোড লিংক, দাখিল পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন সমাধান ২০২৫ (মাদ্রাসা বোর্ড) মিলিয়ে নাও এখান থেকে। গতবারও আমরা দাখিল পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন সমাধান ২০২৪ করেছিলাম। আজকের  এই পোস্টে আমরা SSC পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন সমাধান 2025 নিয়ে আলোচনা করবো। দাখিল সিভিক্স প্রশ্ন সমাধান ২০২৫, আজকের দাখিল পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন উত্তরমালা ২০২৫ দেখুন এখান থেকেঃ

দাখিল ২০২৫ পৌরনীতি ও নাগরিকতা MCQ উত্তরমালা

তুমি যদি দাখিল 2025 পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই নিবন্ধটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা আজকের দাখিল ২০২৫ পৌরনীতি ও নাগরিকতা MCQ উত্তর বা দাখিল পৌরনীতি ও নাগরিকতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২৫ PDF ফাইল এবং চিত্র আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই মাদ্রাসা বোর্ড এর দাখিল পৌরনীতি ও নাগরিকতা MCQ প্রশ্ন সমাধান ২০২৫ করতে কিছুটা বিলম্ব হতে পারে। মাদ্রাসা বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ। তাই আমাদের এই পোস্টের সাথেই থাকো। 

পরীক্ষার নামমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC)
বিষয়ের নামপৌরনীতি ও নাগরিকতা
প্রশ্নের ধরণবহুনির্বাচনি (MCQ)
সেট কোডক, খ, গ ও ঘ
মোট নম্বর২৫
পরীক্ষার তারিখ৩০ এপ্রিল ২০২৫ তারিখ
বোর্ডের নামমাদ্রাসা বোর্ড

দাখিল পৌরনীতি ও নাগরিকতা MCQ প্রশ্ন সমাধান ২০২৫

দ্রুত প্রশ্নের সমাধান পেতে প্রশ্নের ছবি আমাদের ফেসবুক পেইজে facebook.com/LekhaporaBDblog ইনবক্স করো। পোস্টটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও এস এস সি পৌরনীতি ও নাগরিকতা এম সি কিউ প্রশ্নের সমাধান ২০২৫ পেতে সাহায্য করো।

দাখিল প্রশ্ন সমাধান 2025: পৌরনীতি ও নাগরিকতা

দাখিল পরীক্ষা-২০২৫
পৌরনীতি ও নাগরিকতা
বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ

১। কোন ধরনের সংবিধান প্রথা ও রীতিনীতি ভিত্তিক?

(ক) সুপরিবর্তনীয় (খ) দুস্পরিবর্তনীয়

(গ) লিখিত (ঘ) অলিখিত সঠিক

উত্তর: (ঘ) অলিখিত

২। নিচের কোনটি রাষ্ট্রপতির কাজ?

(ক) বৈশ্বিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করা (খ) দেশের আয় ব্যয়ের হিসাব প্রণয়নে ভূমিকা

(গ) দণ্ড প্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ করা (ঘ) মন্ত্রীদের মধ্যে কর্ম বন্টন করা

সঠিক উত্তর: (গ) দণ্ড প্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ করা জন ও মিল্টন দুই বন্ধু।

মিল্টনের দাদা পঞ্চাশ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকার পর সম্প্রতি মৃত্যুবরণ করলে তাঁর বাবা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। মিল্টন বলেন, তার বাবা মৃত্যুবরণ করলে সে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে।

অপরদিকে, জনের চাচা পরিবারের কারো কথার গুরুত্ব দেন না, নিজের সিদ্ধান্তকে সবসময় চূড়ান্ত মনে করেন। প্রতিবেশী কারো সাথে তার সদ্ভাব নেই।

৩। মিল্টনের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?

(ক) গণতন্ত্র (খ) একনায়কতন্ত্র

(গ) সমাজতন্ত্র (ঘ) রাজতন্ত্র

সঠিক উত্তরঃ (ঘ) রাজতন্ত্র

৪। জনের দেশে যে সরকার ব্যবস্থা বিদ্যমান তার বৈশিষ্ট্য হল-

i. এ ধরনের সরকার ব্যবস্থার ব্যক্তি স্বাধীনতা অনুপস্থিত ii. সবসময় গণঅসন্তোষ বিদ্যমান থাকে

iii. জনমতের প্রতি সরকার সব সমমান প্রদর্শন করে।

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক) i ও ii

৫। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?

(ক) এক কেন্দ্রিক (খ) যুক্তরাষ্ট্রীয়

(গ) একনায়কতান্ত্রিক (ঘ) সমাজতান্ত্রিক

সঠিক উত্তর: (ক) এক কেন্দ্রিক

৬। রাষ্ট্র গঠনে অপরিহার্য উপাদান কোনটি?

(ক) নির্দিষ্ট ভূখণ্ড (খ) জনসমষ্টি

(গ) সরকার (ঘ) সার্বভৌমত্ব 

সঠিক উত্তর: (ঘ) সার্বভৌমত্ব

৭। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি?

(ক) ঐশী মতবাদ (খ) বলপ্রয়োগ মতবাদ

(গ) সামাজিক চুক্তি মতবাদ (ঘ) ঐতিহাসিক মতবাদ

সঠিক উত্তরঃ (ক) ঐশী মতবাদ।

কামরুল ও সেলিম দুই বন্ধু। তারা দুজন দাখিল নবম শ্রেণির ছাত্র। কামরুলের মা, বাবা ও বড় ভাই খাবার টেবিলে সম্প্রতি দেশে ঘটে যাওয়া ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিষয় নিয়ে আলোচনা করে। সে আলোচনা শুনে কামরুলের মধ্যে এক ধরনের চেতনাবোধ সৃষ্টি হয়।

অপরদিকে, সেলিমের বাবা দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে ফিরে এসে একটি পুকুর খনন করে মাছ চাষ করেছেন। পুকুরের পাড়ে লাউ ও সীম গাছ লাগিয়েছেন। তিনি একটি গবাদি পশুর খামার করার চিন্তা করছেন।

৮। কামরুলের পরিবারের কোন কাজের প্রতিফলন ঘটেছে?

(ক) শিক্ষামূলক (খ) রাজনৈতিক

(গ) মনস্তাত্বিক (ঘ) বিনোদন মূলক

সঠিক উত্তর: (খ) রাজনৈতিক

৯। সেলিমের বাবার কর্মকাণ্ডের ফলে-

i. জাতীয় উন্নয়নে গয়টি শ্লথ হবে ii. পরিবারের স্বচ্ছলতা সৃষ্টি হবে

iii. কর্মসংস্থান বৃদ্ধি পাবে নিচের কোনটি সঠিক? (

ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii 

সঠিক উত্তরঃ গ) ii ও iii

১০। রাষ্ট্র ও সরকারের সম্পর্ক হল-

(ক) রাষ্ট্রের প্রকৃতি ভিন্ন কিন্তু সরকারের প্রকৃতি অভিন্ন

(খ) রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার বাস্তবায়নকারী, সরকার সার্বভৌম ক্ষমতার অধিকারী

(গ) রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী প্রতিষ্ঠান

(ঘ) রাষ্ট্র মূর্ত, কিন্তু সরকার বিমূর্ত

সঠিক উত্তরঃ (গ) রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী প্রতিষ্ঠান

১১। রাজনৈতিক দলের প্রধান কাজ কি?

(ক) নেতৃত্ব তৈরি (খ) রাজনৈতিক শিক্ষাদান

(গ) সরকার গঠন (ঘ) রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা

সঠিক উত্তর: (গ) সরকার গঠন

১২ । জেলা পরিষদের পরামর্শকের ভূমিকা পালন করেন কে?

সঠিক উত্তর: (গ) জেলা প্রশাসক

জনাব আজমান সাহেব একজন সৎ মানুষ। তিনি একাগ্রতার সাথে নামাজ রোজা আদায় করেন। সম্প্রতি তিনি একখণ্ড জমি করায় করে বাড়ি নির্মাণ করেছেন।

১৩। জনাব আজমান কোন ধরনের অধিকার ভোগ করছেন?

(ক) নৈতিক অধিকার (খ) রাজনৈতিক অধিকার

(গ) অর্থনৈতিক অধিকার (ঘ) সামাজিক অধিকার

সঠিক উত্তর: (গ) অর্থনৈতিক অধিকার

১৪। নারী ক্ষমতায়ন বলতে বোঝায়-

(ক) নারীকে বড় বড় নিয়োগ দেওয়া (খ) নারী উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করা (

গ) মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ (ঘ) রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি

সঠিক উত্তর: (গ) মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ

১৫। নিরক্ষরতা কোন ধরনের সমস্যা?

(ক) সামজিক (খ) রাজনৈতিক

(গ) অর্থনৈতিক (ঘ) নাগরিক

সঠিক উত্তর: (ক) সামাজিক

১৬। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কোন নীতি অনুসরণ করা হয়?

(ক) জন্মস্থান নীতি (খ) জন্মনীতি

(গ) জন্মনীতি ও জন্মস্থান নীতি (ঘ) অনুমোদন নীতি সঠিক

উত্তর: (গ) জন্মনীতি ও জন্মস্থান নীতি

১৭। সুনাগরিক হওয়ার জন্য প্রয়োজন হলো-

(ক) সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা। (খ) কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া

(গ) উচ্চ শিক্ষা লাভ করা (ঘ) অধিকার সম্পর্কে সচেতন হওয়া

সঠিক উত্তর: (ক) সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা।

করীমের বয়স ছয় বছর। তার মা তাকে সব সময় সত্য কথা বলতে, ছোট-বড় সবাইকে সালাম দিতে, সবার সাথে মিলেমিশে থাকতে এবং সব সময় গোসল খাওয়া-দাওয়া করতে বলেন।

১৮। করীমের মায়ের ভূমিকায় পরিবারের কোন কাজের প্রতিফলন ঘটেছে?

(ক) শিক্ষামূলক কাজ (খ) অর্থনৈতিক কাজ

(গ) মনস্তাত্বিক কাজ (ঘ) বিনোদনমূলক কাজ

১৯। শ্রমিক সংঘ কোন ধরনের অধিকার?

(ক) সামাজিক (খ) রাজনৈতিক

(গ) নৈতিক (ঘ) অর্থনৈতিক 

সঠিক উত্তর: (ঘ) অর্থনৈতিক

২০। প্রশাসনিক আইন প্রণয়ন করা হয় কেন?

(ক) এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য (খ) চুক্তি বা দলিল বাস্তবায়নের জন্য

(গ) সাংবিধানিক কর্মকাণ্ড তদারকির জন্য (ঘ) সরকারি কাজ পরিচালনার জন্য 

সঠিক উত্তরঃ (ঘ) সরকারি কাজ পরিচালনার জন্য

২১। সন্ত্রাস দমনে সর্বাধিক ভূমিকা রাখতে পারে কোনটি?

(ক) কর্মসংস্থান বৃদ্ধি (খ) গণসচেতনতা

(গ) বেকার ভাতা প্রদান (ঘ) সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা। 

সঠিক উত্তর: (ঘ) সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা।

কাইয়ূম হোসেন ও মনোজ সিং কর্মসূত্রে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছে। সম্প্রতি তারা সেখানে অবস্থিত একটি আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর পরিদর্শন করতে যায়। সদর দপ্তরটি দেখে মনোজ সিং বলল, আমাদের দেশেও সংস্থার সদর দপ্তর আছে যা একটি নির্দিষ্ট জায়গার মানুষের স্বার্থে কাজ করে।

২২। কাইয়ুম হোসেন ও মনোজ সিং কোন সংস্থার সদর দপ্তর পরিদর্শন করেছেন?

সঠিক উত্তর: (গ) ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)

২৩। মনোজ সিং এর দেশে যে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত সেটির বৈশিষ্ট্য হলোঃ

i. সংস্থাটির জন্মের সাথে বাংলাদেশ সরাসরি জড়িত।

ii. সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে।

iii. সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর জনগণের কল্যাণে কাজ করে।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ) i ও iii

২৪। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

সঠিক উত্তর: (খ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক

২৫। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন কোনটি?

সঠিক উত্তর: (গ) ওআইসি

২৬। জীবন রক্ষা কোন ধরনের স্বাধীনতা?

সঠিক উত্তর: (ক) ব্যক্তি স্বাধীনতা

শিমুল বি.এস.সি পাশ করার পর একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি তিনি এনটিআরসিএ’র মাধ্যমে একটি দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

অপরদিকে, শিমুলের দাদা জয়নাল সাহেব ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি শত্রুবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।

২৭। শিমুলের মধ্যে কোন স্বাধীনতার প্রকাশ ঘটেছে?

(ক) ব্যক্তি স্বাধীনতা (খ) রাজনৈতিক স্বাধীনতা

(গ) অর্থনৈতিক স্বাধীনতা (ঘ) সামাজিক স্বাধীনতা

সঠিক উত্তর: (ক) ব্যক্তি স্বাধীনতা

২৮। জয়নাল সাহেবের মত মানুষদের আত্মত্যাগের ফলে-

i. দেশ বিদেশি শাসন মুক্ত হয় ii. মানুষের দেশপ্রেম জাগ্রত হয়।

iii. দখলদার বাহিনীর দোসররা পুরস্কৃত হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, iiও iii

সঠিক উত্তর: (ক) i ও ii

২৯। একনায়কতান্ত্রিক সরকারকে বিশ্বশান্তির বিরোধী বলার কারণ-

(ক) ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয় (খ) মন্ত্রীগণ স্বৈরাচারী হয়ে ওঠে

(গ) সম্পদ ও অর্থের অপচয় হয় (ঘ) ঘন ঘন নীতি পরিবর্তন হয়

সঠিক উত্তর: (ক) ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়

৩০। কোন ধরনের সরকার ব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়? 

সঠিক উত্তর: (খ) সংসদীয়

দাখিল পৌরনীতি প্রশ্নের সমাধান ২০২৫ pdf Download

সাধারণত পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা ধারণা করতে পারে যে তার পরীক্ষায় কত মার্কস পেতে পারে। তবে দাখিল পৌরনীতি MCQ উত্তর 2025 দেওয়ার সময় কিছু কিছু প্রশ্নের উত্তর অনেকে আন্দাজে দিয়ে থাকে। তাই সঠিক উত্তর মিলিয়ে দেখার কিংবা দাখিল পৌরনীতি ও নাগরিকতা প্রশ্নের সমাধান ২০২৫ pdf Download করার প্রয়োজন পড়ে। আপনি যদি দাখিল পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ প্রশ্নের ১০০% সঠিক সমাধান ২০২৫ খুঁজতে এখানে এসে থাকেন, তাহলে আশা করছি এখান থেকে সন্তোষজনক সমাধান পাবেন।

দাখিল পৌরনীতি ও নাগরিকতা সাজেশন ২০২৫

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের দাখিল পরীক্ষা ২০২৫ এর প্রতিটি বিষয়ের প্রশ্ন সমাধানের সাথে পরবর্তী পরীক্ষা গুলোর সাজেশন পেতে চাও তাহলে আমরা তোমাকে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করার অনুরোধ করবো। এবং তুমি যদি দাখিল পরীক্ষার সাজেশন পেতে চাও তাহলে আমাদেরকে ইনবক্সে জানাও আমরা তোমাদের জন্য সাজেশন তৈরি করে তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। দাখিল পৌরনীতি ও নাগরিকতা সাজেশন 2025 ।

শেষকথা

আমরা বলছিনা আমাদের করা Dakhil পৌরনীতি ও নাগরিকতা MCQ প্রশ্ন সমাধান 2025 ১০০% নির্ভুল বা সঠিক। তাই কোন প্রশ্নের ভুল উত্তর আপনার দৃষ্টিগোচর হয় তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করো। যত দ্রুত সম্ভব আমরা সংশোধন করে দেব। আর পরবর্তী এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৫ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটে দাখিল পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ। আশা করছি এই দিনগুলোতেও তোমাদেরকে আমাদের সাথে পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *