৩৪ তম বিসিএসের সংশোধিত ফলে আরো ১১১৬ জন উত্তীর্ণ

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে আরো এক হাজার একশ ১৬ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ ডিসেম্বর পিএসসির ওয়েবসাইটে এই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

এই ফলাফলে সাধারণ ও কারিগরি/পেশাগত উবয় ক্যাডারের জন্য নয়শ ৫৩ জন, কারিগরি/পেশাগত ক্যাডারে একশ ৪৪ জন উত্তীর্ণ হয়েছেন।

এ ছাড়া স্থগিত থাকা ১৯ জন প্রার্থীকেও উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়। এদের মধ্যে সাধারণ ক্যাডারে আট, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারে পাঁচ, কারিগরি/পেশাগত ক্যাডারে ছয়জন রয়েছেন।

৩৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেখুন এখান থেকে

প্রকাশিত ফলাফল দেখতে এই লিঙ্কেক্লিক করুন।

এর আগে গত ১৮ ডিসেম্বর ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন, যাতে উত্তীর্ণ হন নয় হাজার আটশ ২২ জন।

এ নিয়ে মোট ১০ হাজার নয়শ ৩৮ জন উত্তীর্ণ হলেন।

কারিগরি ক্যাডারে একজন প্রার্থীর (রেজি. ০৩৯১২৯) ফল স্থগিত করা হয়েছে। তাকে আগামী ৮ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজ নিয়ে কমিশনে উপস্থিত হতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৬ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *