counter

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫ অক্টোবরের (মঙ্গলবার) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে এসকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেরর নোটিশে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২৫/১০/২০২২ ইং (মঙ্গলবার) তারিখের সকল পরীক্ষা স্থগিত সকরা হলো। স্থগিত এ সকল পরীক্ষার সংশোধিত সময়সূচী সংশ্লিষ্ট সকলকে অতিসত্তর জাননো হবে।

উল্লেখ্য এ সকল পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও আমাদের লেখাপড়া বিডি ওয়েবসাইট থেকেও জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *