counter

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রোজায় শুক্রবার ও শনিবার দু’দিন সাপ্তাহিক ছুটি থাকবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নতুন এই সিদ্ধান্ত জানিয়েছেন। এর আগে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছিল, করোনা মহামারির কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল।

এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়।

তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্কুল-কলেজ খোলার রাখার এই বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করা হয়েছিল। তাদের সেই অনুরোধের প্রেক্ষিতে স্কুল-কলেজ খোলা রাখার সময় আরও ছয়দিন কমিয়ে এনেছে শিক্ষা মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *