কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ স্থগিত করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফরম পূরণের তারিখ পরে জানানো হবে। আগামী ২৯ জুন থেকে এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হওয়ার কথা ছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা’ আগেই জানিয়েছেন, এ বছর নির্বাচনী পরীক্ষা হবে না। এ কারণে নির্বাচনী পরীক্ষার ফি আদায়ও করা যাবে না। এ বছর ফরম পূরণে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের এক হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বেঁধে দেওয়া এই ফি’র অতিরিক্ত আদায় করা হলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

