counter

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩ অক্টোবর পর্যন্ত

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে, মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিমালা বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া, এ বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলেও জানানো হয়েছে। স্ব স্ব স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *