জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) পরীক্ষার ফলাফল ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) পরীক্ষার ফলাফল ২০২০: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার পরীক্ষার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমােদন সাপেক্ষে ২০১৯ সালের বিবিএ (প্রফেশনাল) ২য় বর্ষ ৩য় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এতদ্বারা প্রকাশ করা হল। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশােধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে প্রকাশিত প্রকাশিত ফলাফলে কারো কোন আপত্তি/ অভিযোগ থাকলে তা ফলাফল প্রকাশের ০১ মাসের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিত ভাবে জানাতে হবে। অন্যথায় আপত্তি/অভিযোগ কোন ভাবেই গ্রহণযোগ্য হবে না।

যেভাবে ফলাফল জানবেনঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results/ থেকে ফলাফল জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *