ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০১৫ সালের প্রথম শ্রেণীতে ভর্তির বিস্তারিত তথ্য জেনে নিন এখান থেকে

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০১৫ সালের প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া অনলাইনে ১০ নভেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে। ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইন আবেদন ফরম পূরণ করা যাবে।

অনলাইনে আবেদন ফরম পূরণের পর বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য ২০০ টাকা।

ভর্তির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রথম শ্রেণীর সব শাখার বাংলা মাধ্যম ও মূল প্রভাতী শাখার ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য প্রকাশ্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।

১৬ নভেম্বর বিকেল ৪টায় সব শাখায় নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে ফরম জমা, সাক্ষাৎকারের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।

একজন প্রার্থী একটি শাখায় ভর্তির জন্য আবেদন করতে পারবে। একাধিক আবেদনের অভিযোগ প্রমাণিত হলে তার সব আবেদন বাতিল করা হবে। ছাত্রী যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক, তাকে শুধু সে শাখা নির্ধারণ করে অনলাইনে আবেদন করতে হবে।

ভর্তি সংক্রান্ত প্রকাশিত বিস্তারিত বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলোঃ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *