বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ১ লাখ ০৩ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এবারে ০৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩ হাজার ২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৩৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ ইউনিটে ১৯ হাজার ৫৫৮ জন, বি ইউনিটে ১১ হাজার ৩৩১ জন, সি ইউনিটে ১৫ হাজার ৪৫২ জন, ডি ইউনিটে ৯ হাজার ৯৪৫ জন, ই ইউনিটে ২১ হাজার ১১৭ জন, এফ ইউনিটে ৮ হাজার ৪৫৩ জন, জি ইউনিটে ৮ হাজার ৫১৩ জন, এইচ ইউনিটে ৮ হাজার ৮২৬ জন, আই ইউনিটে ৯৯৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।
এ এবং আই ইউনিটের পরীক্ষার সময়সূচি রদবদল করা হয়েছে। ১০ নভেম্বর সকাল ১০টায় এ ইউনিটের পরিবর্তে আই ইউনিট এবং বিকেল সাড়ে ৩টায় আই ইউনিটের পরিবর্তে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া অন্যান্য ইউনিটগুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে শুক্রবার (২৬ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd এর পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও জানা যাবে।
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

