জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উভয় পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েব-সাইটে ২২ ডিসেম্বর থেকে পাওয়া যাবে।
সংশ্লিষ্ট কলেজ সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষের নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন। বিতরণের সময় রেজিস্ট্রেশন নম্বর যাচাই করতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্টের নিয়মাবলীঃ
- www.nu.ac.bd/admit লিঙ্কে যেতে হবে।
- College Login এ Click করে user name ও password ব্যবহার করে Admit কার্ড ডাউনলোড করা যাবে।
- উক্ত পরীক্ষায় পরীক্ষার্থীকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা কোড ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

উল্লেখ্য, প্রবেশপত্রে কোন ধরনের ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা ২৮/১২/২০২১ তারিখ এর মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করার জন্য বলা হয়েছে। পরীক্ষা শুরুর পর কোন ক্রমেই অভিযোগ গ্রহণ করা হবেনা বলেও অবহিত করা হয়েছে।
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

