১৮৪৮ সালের এই দিনে ফরাসী বিপ্লবোত্তর ফ্রান্স প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার বা দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।
১৮৭৬ সালের এই দিনে অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন হতে চালু হয়।
১৮৯১ সালের এই দিনে ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়।
১৮৯৫ সালের এই দিনে কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
১৯১৮ সালের এই দিনে রাশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে এস্তোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
১৯৩৯ সালের এই দিনে আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৮ সালের এই দিনে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।
১৯৪৯ সালের এই দিনে মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
১৯৫২ সালে এই দিনে ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
১৯৬৩ সালের এই দিনে জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন।
১৯৬৬ সালের এই দিনে ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।
১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে ফিলিপাইন স্বীকৃতি দান করে।
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হয়।
১৯৯১ সালের এই দিনে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।
১৯৯৭ সালের এই দিনে উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে দ’শ জন মৃত্যুবরণ করে।