ইতিহাসের এই দিনে – ২৮শে জানুয়ারি
লেখাপড়া বিডি ডেস্ক
January 28, 2016
ইতিহাসের এই দিনে, সাধারণ জ্ঞান
বিশেষ দিবস
ঘটনাবলী
জন্ম
- ১৭৮২ সালের এই দিনে ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ তিতুমীর (মীর নিসার আলী) জন্মগ্রহণ করেন।
- ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নেস্ট উইলিয়াম, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী।
- ১৮৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লালা লাজপত রাই, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা।
- ১৮৮২ সালের এই দিনে মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি জন্মগ্রহণ করেন।
- ১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভাহান তেরিয়ান, তিনি ছিলেন আর্মেনিয়ান কবি ও কর্মী।
- ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ডব্লিউ. হলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
- ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসমাইল কাডারে, তিনি আলবেনিয়ান লেখক।
- ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ববি বল, তিনি ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক।
- ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিয়ানলুইগি বুফফন, তিনি ইতালিয়ান ফুটবল খেলোয়াড়।
- ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহেরকে উড, তিনি আমেরিকান অভিনেতা।
- ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিজে হ্যারিস, তিনি আমেরিকান গায়ক।
মৃত্যু
- ০৮১৪ সালের এই দিনে ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লিমেন মৃত্যুবরণ করেন।
- ১৫৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরী, তিনি ছিলেন ইংল্যান্ডের ৮ম রাজা।
- ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অগাস্টা হলমেস, তিনি ছিলেন ফরাসি সুরকার।
- ১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডব্লিউ. বি. ইয়েটস্, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক।
- ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাই লুযিন, তিনি ছিলেন রাশিয়ান গণিতবিদ।
- ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ার্ড মুর, তিনি ছিলেন আমেরিকান লেখক।
- ১৯৭৯ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাসগুপ্ত মৃত্যুবরণ করেন।
- ১৯৮৪ সালের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান মৃত্যুবরণ করেন।
- ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান কবি।
- ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেজ জেনকিন্স, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড়।
- ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফার্নান্দ লিডাক, তিনি ছিলেন কানাডিয়ান চিত্রশিল্পী।