১৮৬৩ সালের এই দিনে চীনের হুনান প্রদেশের সিয়াংথান জেলার সিংজিউসিংতৌথাংয়ে ছি বাইশির জন্ম হয়।
১৯১৮ সালের এই দিনে বিশ্বভারতীর ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।
১৯১৯ সালের এই দিনে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট ১৯১৯ প্রবর্তন।
১৯১৯ সালের এই দিনে মন্টেগু চেমসফোর্ড সংস্কার প্রস্তাব রাজকীয় অনুমোদন পায়।
১৯৩২ সালের এই দিনে প্রথম কৃত্রিম প্লাষ্টিক তৈরী হয়।
১৯৩৩ সালের এই দিনে নিখিল ভারত ললিতকলা প্রদর্শনী প্রথম অনুষ্ঠিত হয়।
১৯৩৭ সালের এই দিনে চীনের উহানে অনুষ্ঠিত প্রথম যৌথ অধিবেশনে দুটো ব্যুরোর একীকরণের সিদ্ধান্ত নেয়া হয়।
১৯৪৮ সালের এই দিনে জাপানের রাজধানী টোকিওতে আন্তর্জাতিক আদালতের এক রায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে দেশের শীর্ষ সাত জন নেতাকে ফাঁসি দেয়া হয়।
১৯৫৩ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নে ষ্ট্যালিনের শাসনামলে নিরাপত্তা বিভাগের প্রধান এবং দেশটির দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত বেরিয়াকে কমিউনিষ্ট দলের শৃঙ্খলা ভঙ্গ এবং হত্যাকান্ডের দায়ে ফাঁসি দেয়া হয়।
১৯৫৪ সালের এই দিনে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন করেন জে. হার্টওয়েল হেরিসন ও যোসেফ ই মুরে।
১৯৬৩ সালের এই দিনে আটলান্টিক মহাসাগরে ‘ন্যাক্সলিয়া’ জাহাজ অগ্নিকান্ডে ১১৭ জনের মৃত্যু এবং ৯১৯ জনকে উদ্ধার করা হয়।
১৯৭২ সালের এই দিনে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এই ভূমিকম্পে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারায় এবং আহত হয় ১৫ হাজার মানুষ।
১৯৭৯ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের কাবুল দখল করে।
১৯৮৭ সালের এই দিনে চীনের জাতীয় গুরুত্বপূর্ণ নির্মান প্রকল্প পেইচিং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যুরো রাষ্ট্রের পরীক্ষায় উত্তীর্ণ হয় ও আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৯২ সালের এই দিনে সোলাবোডান কিলোসেভিচ সার্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৫ সালের এই দিনে ভারতের হরিয়ানায় একটি স্কুলের অনুষ্ঠানে অগ্নিকান্ডে ৩ শতাধিক মৃত্যুবরণ করে।
জন্ম
১৫৯৭ সালের এই দিনে জার্মান সমালোচক ও কবি মার্টিন ওপিৎসের জন্ম গ্রহণ করেন।
১৭৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড আর্করাইট, তিনি ছিলেন ইংরেজ ব্যবসায়ী, আবিষ্কারকর, ওয়াটার ফ্রেম ও স্পিনিং ফ্রেম এর উদ্ভাবক।
১৭৭৭ সালে এই দিনে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার জন্ম গ্রহণ করেন।
১৭৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঁ ফ্রাঁসোয়া চাম্পলিওন, তিনি ছিলেন ফরাসি ভাষাবিজ্ঞানী, প্রাচ্যবিদ ও পণ্ডিত।