১৪৯৩ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ডোমিনিকা আবিষ্কার করেন।
১৬৫৫ সালের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্স সামরিক ও বাণিজ্যিক চুক্তি করে।
১৭৬২ সালের এই দিনে ইংল্যান্ড ও স্পেনের মধ্যে চুক্তি হয়।
১৭৯৬ সালের এই দিনে জন অ্যাডামস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৮১৪ সালের এই দিনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছিলো ভিয়েনা কংগ্রেসের বৈঠক।
১৮৩৯ সালের এই দিনে বৃটেনের যুদ্ধ জাহাজ চীনের বেসামরিক জাহাজের উপর হামলা শুরু করে এবং তার পরিণামে আফিম যু্দ্ধের সূচনা হয়।
১৮৬৯ সালের এই দিনে কানাডার হ্যামিল্টন ফুটবল ক্লাব গঠিত হয়।
১৯০৩ সালের এই দিনে মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯২৮ সালের এই দিনে তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করে।
১৯৪৮ সালের এই দিনে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন।
১৯৫৭ সালের এই দিনে ‘লাইকা’ নামক কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম রুশ নভোযান ‘স্পুৎনিক-২’ মহাশূন্যে প্রেরিত হয়।
১৯৬৪ সালের এই দিনে ইরানের ধর্মীয় নগরী কোমে হামলা করে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ পাহলভীর বাহিনী ইসলামী বিপ্লবের নেতা হযরত ইমাম খোমেনী (রহঃ) কে গ্রেফতার এবং পরে তাকে তুরস্কে নির্বাসিত করেছিলো।
১৯৭০ সালের এই দিনে ব্রিটিশ আশ্রিত রাজ্য ডোমিনিকার স্বাধীনতা লাভ করে।
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম.মনসুর আলী ও কামরুজ্জামান ঢাকা কেন্দ্রীয় কারাগারে মর্মান্তিকভাবে নিহত হন।
১৯৭৮ সালের এই দিনে চলমান ইসলামী আন্দোলন দমন করার জন্য ইরানের সাবেক শাসক শাহের বাহিনী তেহরানের ছাত্র বিক্ষোভের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো।