counter

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬: ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়ম, আবেদন ও ফি

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ কিভাবে করবেন? এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কী? অনলাইনে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন কিভাবে এবং কত টাকা লাগবে? আজকের এই পোস্টে এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ বা ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৬-এর বিস্তারিত নিয়ম সহজভাবে তুলে ধরা হলো।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

আজ ১০ আগস্ট ২০২৬ তারিখে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী আশানুরূপ ফল না পাওয়ায় তাদের ফলাফল পুনঃনিরীক্ষণ বা প্রচলিত ভাষায় বোর্ড চ্যালেঞ্জ/খাতা চ্যালেঞ্জ করতে চান। এ বছর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগের মতো SMS-এর মাধ্যমে নয়, ২০২৬ সালের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন অনলাইনে করতে হবে।

শিক্ষা বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, ১১ আগস্ট ২০২৬ থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে।

তাই আপনার এসএসসি রেজাল্ট আশানুরূপ না হলে অথবা কোনো বিষয়ে প্রাপ্ত নম্বর নিয়ে সন্দেহ থাকলে কীভাবে অনলাইনে বোর্ড চ্যালেঞ্জ করবেন, কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে, কীভাবে বিষয় নির্বাচন করবেন, কীভাবে ফি পরিশোধ করবেন এবং আবেদন জমা দেবেন, সবকিছু ধাপে ধাপে এই পোস্টে জানতে পারবেন।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬: এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়তথ্য
পরীক্ষার নামএসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬
রেজাল্ট প্রকাশ১০ আগস্ট ২০২৬
বোর্ড চ্যালেঞ্জের নামফলাফল পুনঃনিরীক্ষণ
আবেদন শুরু১১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ১৭ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতিঅনলাইনে
আবেদন ওয়েবসাইটrescrutiny.eduboardresults.gov.bd
ফিপ্রতি পত্র ১৫০ টাকা
পেমেন্ট মাধ্যমবিকাশ, নগদ, সোনালী সেবা
SMS পদ্ধতিএবার প্রযোজ্য নয়
ম্যানুয়াল আবেদনগ্রহণ করা হবে না

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ কী?

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী তার প্রাপ্ত ফলাফল নিয়ে সন্তুষ্ট না হলে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। শিক্ষার্থীদের মধ্যে এই প্রক্রিয়াটি সাধারণত SSC Board Challenge, SSC Result Challenge, SSC Khata Challenge বা SSC Re-scrutiny নামে পরিচিত।

তবে বোর্ড চ্যালেঞ্জ বলতে সাধারণত পুরো খাতা নতুন করে মূল্যায়ন করা বোঝায় না। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী পুনঃনিরীক্ষণের সময় উত্তরপত্রে প্রয়োজনীয় উত্তরগুলোর নম্বর দেওয়া হয়েছে কি না, নম্বর সঠিকভাবে যোগ করা হয়েছে কি না এবং নম্বর যথাযথভাবে স্থানান্তর করা হয়েছে কি না, এসব বিষয় যাচাই করা হয়। শিক্ষা বোর্ডের প্রকাশিত নিয়মেও পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে এসব বিষয় যাচাইয়ের কথা উল্লেখ রয়েছে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ করার নিয়ম

এবারের এসএসসি বোর্ড চ্যালেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদন পদ্ধতি পরিবর্তন হয়েছে।

আগের বছরগুলোর মতো Teletalk SIM ব্যবহার করে SMS পাঠিয়ে আবেদন করার নিয়ম এবার অনুসরণ করতে হবে না। ২০২৬ সালের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন অনলাইনে করতে হবে।

অনলাইনে আবেদন করার জন্য নিচের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে:

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করুন

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন পোর্টাল

ধাপ ১: ফলাফল পুনঃনিরীক্ষণের ওয়েবসাইটে প্রবেশ করুন

প্রথমে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে।

rescrutiny.eduboardresults.gov.bd

ওয়েবসাইটে প্রবেশ করার পর নির্ধারিত স্থানে আপনার পরীক্ষার তথ্য দিতে হবে।

সেখানে সাধারণত দিতে হবে:

  • পরীক্ষার্থীর রোল নম্বর
  • রেজিস্ট্রেশন নম্বর
  • শিক্ষা বোর্ড নির্বাচন

সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর সংশ্লিষ্ট Submit বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ২: মোবাইল নম্বর দিতে হবে

পরীক্ষার তথ্য সঠিকভাবে সাবমিট করার পর পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর দিতে হবে।

এই মোবাইল নম্বরটি গুরুত্বপূর্ণ। কারণ ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হলে এই নম্বরে SMS পাঠানো হবে।

তাই সচল এবং নিয়মিত ব্যবহার করেন এমন মোবাইল নম্বর দেওয়াই ভালো।

ধাপ ৩: বিষয়ভিত্তিক ফলাফল দেখুন

মোবাইল নম্বর দেওয়ার পর পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে।

এখানে কোন বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতে চান সেটি নির্বাচন করতে হবে।

অর্থাৎ আপনি যে বিষয় বা বিষয়গুলোর ফলাফল পুনঃনিরীক্ষণ করাতে চান, সেগুলো নির্বাচন করে পরবর্তী ধাপে যেতে হবে।

ধাপ ৪: এসএসসি বোর্ড চ্যালেঞ্জের বিষয় নির্বাচন করুন

বিষয়ভিত্তিক ফলাফল দেখার পর যেসব বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে।

একাধিক বিষয়ের জন্যও আবেদন করা যাবে।

বিষয় নির্বাচন করার পর “ফি প্রদান করুন” অপশনে ক্লিক করতে হবে।

গুরুত্বপূর্ণ

আপনি যদি কোনো বিষয় ভুল করে নির্বাচন করেন এবং এখনো সেই বিষয়ের ফি পরিশোধ না করে থাকেন, তাহলে নির্ধারিত “মুছে ফেলুন” অপশনের মাধ্যমে বিষয়টি নির্বাচন তালিকা থেকে বাদ দিতে পারবেন।

তবে একবার কোনো বিষয়ের ফি জমা দেওয়ার পর সেই আবেদন বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

তাই ফি দেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফি ২০২৬ কত টাকা?

২০২৬ সালের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য প্রতি পত্রে ১৫০ টাকা হারে ফি দিতে হবে।

অর্থাৎ কতগুলো পত্রের জন্য আবেদন করছেন তার ওপর মোট ফি নির্ভর করবে।

উদাহরণ হিসেবে:

  • ১ পত্র = ১৫০ টাকা
  • ২ পত্র = ৩০০ টাকা
  • ৩ পত্র = ৪৫০ টাকা
  • ৪ পত্র = ৬০০ টাকা

দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ কোনো বিষয় দুই পত্রের হলে শুধু একটি পত্র নির্বাচন করে আবেদন সম্পন্ন করা যাবে না, বিজ্ঞপ্তিতে উভয় পত্রের আবেদন করার কথা বলা হয়েছে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জের ফি কীভাবে পরিশোধ করবেন?

বিষয় নির্বাচন করার পর পরবর্তী ধাপে আপনাকে কত টাকা ফি দিতে হবে তা দেখানো হবে।

নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফি পরিশোধের জন্য:

  • বিকাশ
  • নগদ
  • সোনালী সেবা

ব্যবহার করা যাবে।

ফি পরিশোধের বিস্তারিত ধাপ অনলাইন পোর্টালেই দেখানো হবে।

পেমেন্ট সংক্রান্ত কোনো বিষয় বুঝতে সমস্যা হলে পোর্টালে থাকা “হেল্প” অপশন থেকে বিস্তারিত নির্দেশনা দেখে নেওয়া যাবে।

ধাপ ৫: ফি পরিশোধের পর আবেদন জমা দিন

ফি সফলভাবে পরিশোধ করার পর আবেদনটি চূড়ান্তভাবে জমা দিতে হবে।

এর জন্য আবেদন পোর্টালে গিয়ে “জমা দিন” অপশনে ক্লিক করতে হবে।

এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু বিষয় নির্বাচন বা ফি পরিশোধ করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ধরে নেওয়া উচিত নয়। আবেদনটি যথাযথভাবে জমা হয়েছে কি না নিশ্চিত করুন।

ফি দেওয়ার পর কি আরও বিষয় যোগ করা যাবে?

হ্যাঁ, নতুন নিয়মে একটি গুরুত্বপূর্ণ সুবিধা রাখা হয়েছে।

ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরও পরবর্তীতে আরও বিষয় যুক্ত করার সুযোগ থাকবে।

তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অর্থাৎ একই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে আরও বিষয় যুক্ত করা যাবে।

তবে কোনো বিষয়ের জন্য ফি পরিশোধ করার পর সেটি বাতিল করে টাকা ফেরত নেওয়ার সুযোগ নেই। তাই বিষয় নির্বাচন করার সময় সতর্ক থাকা জরুরি।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ আবেদনের সময়

২০২৬ সালের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত সময়:

📅 আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬

📅 আবেদন শেষ: ১৭ আগস্ট ২০২৬

তাই যারা এসএসসি রেজাল্ট ২০২৬ নিয়ে সন্তুষ্ট নন, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

শেষ দিনের জন্য আবেদন ফেলে না রাখাই ভালো। কারণ শেষ সময়ে ওয়েবসাইটে অতিরিক্ত চাপ তৈরি হলে আবেদন করতে সমস্যা হতে পারে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ কি SMS-এর মাধ্যমে করা যাবে?

না।

এটি ২০২৬ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি।

আগের বছরগুলোতে Teletalk SIM থেকে SMS পাঠিয়ে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা হতো। কিন্তু ২০২৬ সালে নতুন নিয়মে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জে ভুল বিষয় নির্বাচন করলে কী করবেন?

ফি পরিশোধের আগে যদি ভুল বিষয় নির্বাচন করা হয়, তাহলে পোর্টালের “মুছে ফেলুন” অপশন ব্যবহার করে নির্বাচিত বিষয়টি বাদ দেওয়া যাবে।

এরপর প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় নির্বাচন করা যাবে।

কিন্তু কোনো বিষয়ের ফি একবার পরিশোধ হয়ে গেলে সেটি বাতিল করা যাবে না এবং ফি ফেরত দেওয়া হবে না।

তাই পেমেন্ট করার আগে বিষয় নির্বাচন ভালোভাবে যাচাই করুন।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জের আবেদন কি ম্যানুয়ালি করা যাবে?

না।

২০২৬ সালের ফলাফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হবে?

বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করলেই যে সবার ফলাফল পরিবর্তন হবে, এমন নয়।

পুনঃনিরীক্ষণের সময় বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী উত্তরপত্রের নম্বর, যোগফল, নম্বর স্থানান্তরসহ সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করে।

যদি কোনো ভুল পাওয়া যায়, তাহলে নিয়ম অনুযায়ী ফলাফলে পরিবর্তন আসতে পারে। আর কোনো ভুল না পাওয়া গেলে আগের ফলাফলই বহাল থাকবে। শিক্ষা বোর্ডের নিয়মে পুনঃনিরীক্ষণ এবং পুনর্মূল্যায়নের মধ্যে পার্থক্যও রয়েছে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ ফলাফল কবে প্রকাশ হবে?

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হওয়ার পর শিক্ষা বোর্ড আবেদনগুলো যাচাই করবে। এরপর পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে।

২০২৬ সালের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা হলে এই পোস্টে তা আপডেট করে দেওয়া হবে।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের দেওয়া মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের তথ্য পেতে পারেন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হতে পারে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কতা

বোর্ড চ্যালেঞ্জ করার আগে নিচের বিষয়গুলো অবশ্যই মনে রাখুন:

  1. আবেদন ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত করা যাবে।
  2. আবেদন করতে হবে অনলাইনে
  3. প্রতি পত্রের জন্য ফি ১৫০ টাকা
  4. দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে
  5. ফি দেওয়ার আগে নির্বাচিত বিষয় ভালোভাবে যাচাই করুন।
  6. ফি দেওয়ার পর আবেদন বাতিল করে টাকা ফেরত নেওয়া যাবে না।
  7. ফলাফল জানার জন্য সচল মোবাইল নম্বর ব্যবহার করুন।
  8. পুরোনো SMS পদ্ধতিতে আবেদন করার প্রয়োজন নেই।
  9. ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
  10. আবেদন শেষ হওয়ার আগে অবশ্যই আবেদনটি “জমা দিন” অপশনের মাধ্যমে সম্পন্ন করুন।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬: সাধারণ প্রশ্ন ও উত্তর

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬ কবে থেকে শুরু?

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট ২০২৬ থেকে শুরু হবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ কত?

আবেদনের শেষ তারিখ ১৭ আগস্ট ২০২৬

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে?

প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবো?

২০২৬ সালে অনলাইনে নির্ধারিত পুনঃনিরীক্ষণ পোর্টালে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে বিষয় নির্বাচন এবং ফি পরিশোধের মাধ্যমে আবেদন করতে হবে।

SMS দিয়ে কি SSC Board Challenge করা যাবে?

না। ২০২৬ সালে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন অনলাইনে করতে হবে।

একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে?

হ্যাঁ, একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে।

বোর্ড চ্যালেঞ্জের ফি কি ফেরত পাওয়া যাবে?

না। একবার ফি পরিশোধ করার পর আবেদন বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হবেই?

না। পুনঃনিরীক্ষণের সময় কোনো ভুল পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ফলাফল পরিবর্তন হতে পারে। ভুল না পাওয়া গেলে আগের ফলাফল বহাল থাকবে।

শেষ কথা

এসএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের পর যারা প্রত্যাশিত ফলাফল পাননি বা কোনো বিষয়ে প্রাপ্ত নম্বর নিয়ে সন্দিহান, তারা নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারেন।

তবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদন পদ্ধতি পরিবর্তন হয়েছে। আগের মতো Teletalk SMS নয়, অনলাইনে আবেদন করতে হবে।

১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি দেওয়ার আগে বিষয় নির্বাচন ভালোভাবে যাচাই করবেন, কারণ একবার ফি পরিশোধ হয়ে গেলে তা বাতিল বা ফেরত নেওয়ার সুযোগ নেই।

লেখাপড়া বিডি-তে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৬-এর আবেদন, ফলাফল এবং পরবর্তী আপডেট প্রকাশিত হলে এই পোস্টে তা যুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *