counter

প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

সম্প্রতি হযরত শাহ আলী মহিলা কলেজের-এর সাথে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ফ্ল্যাগশিপ উদ্যোগ  ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো হযরত শাহ আলী মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহের ব্যবস্থা, প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের জন্য উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা নিশ্চিত করা। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মীদের জন্য রয়েছে পেরোল ব্যাংকিং, সহজ শর্তে ঋণ এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড প্রাপ্তির সুবিধা। 

প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম. নজীম এ. চৌধুরী এবং শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ রানা ফেরদৌস রত্না। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *