সোনালী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২৫: অনলাইনে আবেদন শুরু

সোনালী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২৫: দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সোনালী ব্যাংক পিএলসি প্রতিবছরের মতো এবারও শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে সোনালী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২৪ প্রদান করা হবে। দরিদ্র, অনগ্রসর, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এতিম, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের সন্তানরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৫

বৃত্তির পরিমাণ: এককালীন ১০,০০০/- (দশ হাজার টাকা)

সোনালী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২৫

আবেদনের যোগ্যতা

১। ২০২৪ সালে এসএসসি/সমমান পাশ করে বর্তমানে এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী।

২। ২০২৪ সালে এইচএসসি/সমমান পাশ করে বর্তমানে স্নাতক/সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী।

ন্যূনতম GPA শর্ত

(ক) এইচএসসি/সমমান পর্যায়ের শিক্ষার্থী (SSC ফলাফলের ভিত্তিতে)

  • সাধারণ কোটায়: GPA 5.00

  • মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তান: GPA 4.50

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী: GPA 4.50

  • প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ শিক্ষার্থী: GPA 3.50

(খ) স্নাতক/সমমান পর্যায়ের শিক্ষার্থী (HSC ফলাফলের ভিত্তিতে)

  • সাধারণ কোটায়: GPA 5.00

  • মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তান: GPA 4.50

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী: GPA 4.50

  • প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ শিক্ষার্থী: GPA 3.50

আয় সীমা

  •  দরিদ্র / এতিম / প্রতিবন্ধী / অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তানরা আবেদন করতে পারবে।
  • শিক্ষার্থীর পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০/- টাকার মধ্যে হতে হবে (মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া)।
  • স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন প্রক্রিয়া

১। অনলাইনে আবেদন করতে হবে।

২। আবেদন করতে ভিজিট করুন:  www.sonalibank.com.bd/csr

৩। Online Application Form পূরণ করে সাবমিট করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

৪। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র (প্রাথমিকভাবে মনোনীতদের জমা দিতে হবে)

  • অনলাইন ফর্মের প্রিন্ট কপি (শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর ও সীলসহ সুপারিশযুক্ত)

  • বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠানের অধ্যয়ন সনদ

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট/সনদপত্র ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি

  • জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

  • অভিভাবকের মাসিক আয় ও পেশা সংক্রান্ত প্রত্যয়নপত্র

  • মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা সনদ

  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির সনদ

  • তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ

ফলাফল প্রকাশ

প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উপসংহার

সোনালী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২৪ হলো দরিদ্র, মেধাবী ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। যারা উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সমস্যার সম্মুখীন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে এ সুবিধা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *