এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে । এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫: কত তারিখে এসএসসির বোর্ড চ্যালেঞ্জ ফলাফল প্রকাশ করা হবে, এসএসসি পরীক্ষার ফলাফলের পুন:নিরীক্ষণের রেজাল্ট কখন দেওয়া হবে এই বিষয়ে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন। এছাড়াও গুগলে অনেকেই এই বিষয়ে সার্চ করে তারিখ দেখার চেষ্ট করছেন। তাই আমরা আজকের এই পোস্টে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের তারিখ সহ বিস্তারিত আলোচনা করেছি। আপনি এই পোস্ট থেকে ssc board challenge result 2025 তারিখ দেখতে পাবেন এবং রেজাল্টও দেখতে পাবেন।

এবারের এসএসসি ও সমমানের ফলাফল গত ১০ জুলাই প্রকাশ করা হয়েছিল। প্রতিবারের মতই পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর ফলাফল পুন:নিরীক্ষণের জন্য সুযোগ দেওয়া হয়। এবারও বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল। খাতা পুন:নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাইয়ের পর্যন্ত আবেদন করেছেন পীরক্ষার্থীরা। এবার এই রেজাল্ট প্রকাশের অপেক্ষায় আছেন শিক্ষার্থীরা।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বা খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী রোববার, ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে রবিবার ।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫ , ১০ আগস্ট রবিবার প্রকাশ করা হবে। আপনি আমাদের এই পোস্ট থেকেই দেখে নিতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীদের অনলাইনে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
ফলাফল পিডিএফ ফাইল ডাউনলোড করুন (সকল বোর্ড)
উপসংহার
২০২৫ সালের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। যারা ফলাফলে পরিবর্তনের অপেক্ষায় আছেন, তারা নির্ধারিত তারিখে সকাল ১০টার পর থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন। আমরা এই পোস্টে রেজাল্ট দেখার নিয়ম সহ বিস্তারিত তথ্য তুলে ধরেছি।
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

