সেন্ট যোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ , অনলাইন আবেদন ফরম

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অনুমোদন সাপেক্ষে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । সেন্ট জোসেফ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি (সার্কুলার) ২০২৫-২০২৬ এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ

সেন্ট যোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

সেন্ট যোসেফ কলেজভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
আবেদন করার পদ্ধতিঅনলাইন
সেন্ট যোসেফ কলেজ আবেদন করার শেষ তারিখ২৯ জুলাই থেকে ০৫ আগস্ট ২০২৫
সেন্ট যোসেফ কলেজ অফিসিয়াল ওয়েবসাইটsjs.edu.bd
সেন্ট যোসেফ কলেজ অনলাইনে আবেদন ফরম লিংকsjsadmission.info
সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার আবেদন ফি৪০০/-
আবেদন ফি পরিশোধের মাধ্যমবিকাশ/নগদ/রকেট
সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশের তারিখ
সেন্ট যোসেফ কলেজ হেল্পলাইন নম্বর০১৪০৭৯৫৮৪৯৯ , ০১৩০৯১০৮২৫৯ (প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)
সেন্ট যোসেফ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ PDF ডাউনলোডডাউনলোড করুন

সেন্ট যোসেফ কলেজে ভর্তি আবেদন পদ্ধতি ২০২৫

ভর্তির আবেদন sjsadmission.info ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করতে হবে। অনলাইন ফরম ,ভর্তি প্রক্রিয়ার খরচ ও বিকাশ/নগদ/রকেট চার্জ বাবদ মোট ৪০০ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

সেন্ট যোসেফ কলেজ আবেদনের সময়সীমা

২৯শে জুলাই হতে ০৫ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

সেন্ট যোসেফ কলেজ আবেদনের ন্যূনতম যোগ্যতা

বিভাগমাধ্যম/ভার্সনকত পয়েন্ট লাগবে
বিজ্ঞান বিভাগবাংলা/ইংরেজি৫.০০
ব্যবসায় শিক্ষাবাংলা৩.৫০
মানবিকবাংলা৩.০০

বি.দ্রঃ বিজ্ঞান বিভাগের জন্য উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় দু’টি অবশ্যই থাকতে হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.০০
  • বিজ্ঞান থেকে মানবিক বিভাগ জিপিএ ৪.০০
  • ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগ জিপিএ ৩.৫০

সেন্ট যোসেফ কলেজ ভর্তি প্রক্রিয়া ২০২৫

ভর্তি পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত  জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

লিখিত  ও মৌখিক পরীক্ষার তারিখ

সেন্ট যোসেফ কলেজে ভর্তি পরীক্ষার (লিখিত ও মৌখিক) তারিখ প্রবেশপত্রে উল্লেখ থাকবে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট সেন্ট যোসেফ কলেজের নিজস্ব (অফিসিয়াল) ওয়েবসাইট www.sjs.edu.bd এর পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও পাওয়া যাবে।

সেন্ট যোসেফ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ PDF ডাউনলোড

উল্লেখ্য, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ‘ইউনিফরম’ পরিধান করতে চায় না ও যারা ধূমপান করে তাদের আবেদন না করার জন্য অবহিত করা হয়েছে।

উপসংহার

সেন্ট যোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫, সেন্ট যোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি সার্কুলার ২০২৫, আবেদন যোগ্যতা, আবেদন করতে কত পয়েন্ট লাগবে, ভর্তি পরীক্ষার তারিখ ইত্যাদি, কোন কোন বিষয়ে পরীক্ষা হবে ইত্যাদি এই আর্টিকেলে তুলে ধরেছি। এছাড়াও চলতি শিক্ষাবোর্ডে অন্যান্য কলেজে ভর্তির সর্বশেষ তথ্য পাবেন এই লিংকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *