ডিগ্রি ২য় বর্ষের সংশোধিত পরীক্ষার রুটিন ২০২৫ । ডিগ্রি স্থগিত পরীক্ষার নতুন রুটিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। ২১ জুলাইয়ের দুর্ঘটনার কারণে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়। তবে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় সংশোধিত রুটিন প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত তারিখে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলো ৩১ জুলাই শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। প্রতিদিনের পরীক্ষা শুরু হবে বেলা ২টায়। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

সংশোধিত সূচি অনুযায়ী, দর্শন, মৃত্তিকা বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন, মনোবিজ্ঞান, ব্যবস্থাপনা, ক্রীড়াবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও সংস্কৃত বিষয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডিগ্রি ২য় বর্ষের সংশোধিত পরীক্ষার রুটিন ২০২৫

বিশেষ নির্দেশনা:

এই সংশোধিত সময়সূচি পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তাই নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা আপনার কলেজের নোটিশ বোর্ড অনুসরণ করতে হবে।

উল্লেখ্য:

এই পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত কেন্দ্রে এবং পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আপডেট থাকুন লেখাপড়া বিডির সাথেই – জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো নোটিশ, রুটিন, ফলাফল ও ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন lekhaporabd.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *