ঈদ উল আযহা ২০২৫: ছুটির তালিকা ও সরকারি নোটিশ ডাউনলোড করুন

ঈদ উল আযহা ২০২৫: ছুটির তালিকা ও সরকারি নোটিশ ডাউনলোড করুন: পবিত্র ঈদ উল আযহা, মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা বাংলাদেশেও বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপিত হয়। কুরবানির এই ঈদে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন।

২০২৫ সালের ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকার ছুটির তালিকা প্রকাশ করেছে। এই পোস্টে আপনি পাবেন ঈদের সম্ভাব্য তারিখ, সরকারি ছুটির সময়সূচি, প্রজ্ঞাপন ডাউনলোড লিংক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সর্বশেষ তথ্য।

 ঈদ উল আযহা ২০২৫ কবে হতে পারে?

ইসলামিক বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদ উল আযহা পালন করা হয় জিলহজ মাসের ১০ তারিখে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়।

  • সম্ভাব্য ঈদের তারিখ: ৭ জুন ২০২৫ (শনিবার)

 সরকারি ছুটির তালিকা ২০২৫ (ঈদ উল আযহা)

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদ উল আযহা উপলক্ষে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। নিচে ছুটির পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরা হলো:

তারিখবারছুটির ধরণ
৫ জুন ২০২৫বৃহস্পতিবারনির্বাহী আদেশে ছুটি
৬ জুন ২০২৫শুক্রবারসাপ্তাহিক ছুটি
৭ জুন ২০২৫শনিবারঈদ উল আযহার মূল দিন (ধর্মীয় ছুটি)
৮ জুন ২০২৫রবিবারঈদের পরের দিন (ধর্মীয় ছুটি)
৯ জুন ২০২৫সোমবারনির্বাহী আদেশে ছুটি
১০ জুন ২০২৫মঙ্গলবারনির্বাহী আদেশে ছুটি

মোট ছুটি: ৬ দিন, ছুটির তালিকা অফিসভেদে ভিন্ন হতে পারে। ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠানে বিকল্প ব্যবস্থা রাখা হতে পারে।

 সরকারি প্রজ্ঞাপন ডাউনলোড লিংক

সরকারি প্রজ্ঞাপন (GOVT Notice) ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:

সরকারি প্রজ্ঞাপন ডাউনলোড করুন (PDF)

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি (সরকারি ও বেসরকারি)

২০২৫ সালের ঈদ উল আযহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে ৩ জুন ২০২৫ থেকে এবং চলবে ২৩ জুন ২০২৫ পর্যন্ত। এই ছুটি মোট ২১ দিন থাকবে। 

মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি (সরকারি ও বেসরকারি)

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদ উল আযহা এবং গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হবে ১ জুন ২০২৫ থেকে এবং শেষ হবে ১৯ জুন ২০২৫ পর্যন্ত। এই ছুটি মোট ১৯ দিন থাকবে। 

উপসংহার:

আজকের এই পোস্টে আমরা ঈদ উল আযহা ২০২৫: ছুটির তালিকা ও সরকারি নোটিশ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছি। এছাড়াও এখানে আমরা প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকাও তুলে ধরেছি। এখান থেকে ছুটির তালিকা ডাউনলোড করা যাবে এছাড়াও ছবিও দেখতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *