জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৩য় বর্ষের পরিক্ষা ও ডিগ্রী ১ম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ০১ মে ২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগমাী ০৮ মে ২০২৪ তারিখ বুধবারের অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগমী ০৯ মে ২০২৪ তারিখ বুধবার অনুষ্ঠিত হবে। এবং এছাড়া পুর্ব ঘোষিত পরক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। এদিকে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ০৮ মে এর পরীক্ষাও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এই ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা আগামী ১৪ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার পুর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। 

জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। ভোট গ্রহণের দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীকে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে ভোট গ্রহণ ও উল্লিখিত পরীক্ষা কার্যক্রম একসঙ্গে চালানো সম্ভব নয় বলে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *