জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ২০২২ প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

অনার্স ১ম বর্ষ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২২ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ২০২১ সালের অনার্স ১ম বর্ষ  পরীক্ষার অনার্স এডমিট কার্ড ২০২২ ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট কলেজ সকল পরীক্ষার্থীর অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি আইকা আঠা দিয়ে লাগিয়ে ছবির উপর অধ্যক্ষের নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২ 

অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২ 

প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্টের নিয়মাবলীঃ

  • www.nu.ac.bd/admit লিঙ্কে যেতে হবে।
  • College Login এ Click করে user name ও password ব্যবহার করে Admit কার্ডের অনার্স বিষয়ভিত্তিক ডাটা পাওয়া যাবে।
  • উক্ত পরীক্ষায় পরীক্ষার্থীকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষা কোড ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • প্রতিটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে উপস্থিতি পত্রে স্বাক্ষর করতে হবে। পরীক্ষার্থীকে হাজিরা পত্রে মূল উত্তরপত্রের ক্রমিক নম্বর নির্ভুলভাবে লিখতে হবে। হাজিরা পত্রে উত্তরপত্রের ক্রমিক নম্বর ভুল লিখলে ঐ কোর্সে পরীক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
  • মূল প্রবেশপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড দেখাতে ব্যর্থ হলে পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

 

জরুরী প্রয়োজনে যোগাযোগের নম্বরঃ ০২-৯২৯১০৩৯

উল্লেখ্য, যদি কোন বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়া যায় বা প্রবেশপত্রে কোন প্রকার ভুল থাকে তাহলে ১৩/১০/২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করার জন্য বলা হয়েছে। প্রবেশপত্রে কোন প্রকার সংশোধন কলেজ বা কেন্দ্র কর্তৃক করা যাবে না। উল্লেখিত তারিখের পর কোন ক্রমেই অভিযোগ গ্রহণ করা হবেনা বলেও অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *