এইচএসসি এসাইনমেন্ট ২০২১ (১ম ও ২য় সপ্তাহ), কভার পেজ, গ্রিড ও দরকারি নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (২৬ জুলাই ) মাউশির ওয়েবসাইটে এসাইনমেন্ট ও মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনা প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণয়ন করা এসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত) পাঠানো হলো।

নির্ধারিত অ্যাসাইনমেন্ট ডাউনলোড করুন
অ্যাসাইনমেন্ট নোটিশ ডাউনলোড করুন
অ্যাসাইনমেন্ট প্রস্তুত ও মূল্যায়ন নির্দেশনা ডাউনলোড করুন
অ্যাসাইনমেন্ট কভারপেজ ডাউনলোড করুন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ সালের সব এইচএসসি পরীক্ষার্থীকে এই এসাইনমেন্ট প্রদান ও গ্রহণের ক্ষেত্রে করোনা জনিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করতে বলা হয়েছে ।
করোনা পরিস্থিতির কারণে সময় ও নম্বর কমিয়ে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) তিনটি নৈর্বাচনিক বিষয়ে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক কোনো বিষয়ে পরীক্ষা নেয়া হবে না। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দিয়ে ফলাফলে যোগ করা হবে।
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ

